Monday , 3 August 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. কুষ্টিয়া
  10. কৃষি ও প্রকৃতি
  11. ক্রীড়াঙ্গন
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. গাইবান্ধা
  15. গাজীপুর

প্রতিমন্ত্রীর নাম ও সিল ব্যবহার করে তদবির বাণিজ্য, চক্রের মূলহোতা গ্রেফতার

প্রতিবেদক
Newsdesk
August 3, 2026 4:32 pm

বাগেরহাট  প্রতিনিধি  :

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বাগেরহাটের এমপি ড. শেখ ফরিদুল ইসলামের নাম ও পদবি ব্যবহার করে অবৈধ তদবির বাণিজ্য করছিল একটি চক্র। সেই প্রতারক চক্রের মূলহোতাকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৩ আগস্ট) গ্রেফতার বেলা ১১ টার দিকে আদালতে পাঠানো হয়েছে।

মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার প্রতারকের নাম টুকু শেখ (৩৫)। তিনি মোংলা উপজেলার চিলা ইউনিয়নের হলদিবুনিয়া গ্রামের মৃত নুরুল ইসলাম শেখের ছেলে।

এর আগে, রোববার (২ আগস্ট) মোংলা থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে আটক করে।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি প্রতারক চক্র প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে সরকারি বিভিন্ন দফতরে অবৈধ তদবির ও ফায়দা হাসিলের চেষ্টা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে পাওয়া তথ্য অনুযায়ী পুলিশ প্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে। পরবর্তীতে মোংলা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করে।

এ সময় গ্রেফতার টুকুর নিকট থেকে প্রতিমন্ত্রীর নাম ও পদবি সম্বলিত একটি সিল এবং একটি অফিশিয়াল স্ট্যাম্প প্যাড জব্দ করা হয়, যা তারা প্রতারণার কাজে ব্যবহার করত।

এ ঘটনায় রোববার দিবাগত রাতেই গ্রেফতার আসামি এবং তার সহযোগীদের বিরুদ্ধে মোংলা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

ওসি মো. আতিকুর রহমান জানান, চক্রের বাকী সদস্যদের গ্রেফতার এবং পুরো নেটওয়ার্কের হোতাদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত