Sunday , 25 August 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

অবসরপ্রাপ্ত বিচারপতি মানিক হাসপাতালে

প্রতিবেদক
Newsdesk
August 25, 2024 12:11 am


সিলেট প্রতিনিধি :

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক অসুস্থ হয়ে পড়েছেন।

শনিবার (২৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে পুলিশের পাহারায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে ওসমানী মেডিকেলের (এ- ব্লক) অপারেশন থিয়েটারে তার চিকিৎসা চলছে।

এর আগে, শনিবার দুপুরে সাবেক এই বিচারপতিকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে সিলেট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১০ এর আদালতে হাজির করে পুলিশ। পুলিশের প্রিজন ভ্যান থেকে তাকে নামানোর পরপরই কিল-ঘুষি মারার ঘটনা ঘটে। এ সময় তাকে অনেকে ডিম ও জুতা নিক্ষেপ করেন। শুনানি শেষে আদালতের বিচারক তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন।

বিকেল ৫টার দিকে শহরতলীর বাদাঘাট এলাকায় কেন্দ্রীয় কারাগারে নিলে সেখানকার সহকারী সার্জন মানিকের স্বাস্থ্য পরীক্ষা করে সাবেক বিচারপতি মানিককে ওসমানী হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। সেই অনুযায়ী সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিলেট কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ তাকে ওসমানী হাসপাতালে পাঠায়। আগে থেকেই তার উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রয়েছে। এ ছাড়া তার হার্টে বাইপাস সার্জারি করা আছে।

প্রসঙ্গত, শুক্রবার রাতে ভারতে পালানোর সময় সিলেটের কানাইঘাট সীমান্ত থেকে সাবেক বিচারপতি মানিককে আটক করে বিজিবি। কানাইঘাট সীমান্তে আটকের পর স্থানীয় জনতার জিজ্ঞাসাবাদের মুখে পড়েন মানিক। তার ওই বক্তব্যটি ভাইরাল হয়েছে। ওই সময় ঘটনাস্থলে থাকা একজন তাকে প্রশ্ন করেছিলেন, কেনো পালাতে চেয়েছিলেন। উত্তরে বলেন, প্রশাসনের ভয়ে পালাতে চেয়েছিলাম। তখন অপরপাশ থেকে জিজ্ঞেস করা হয়, ‘আপনি তো অনেক জুলুম করেছেন।’ এমন প্রশ্নের জবাবে মানিক বলেন, ‘আমি কোনো জুলুম করিনি।’

সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী দনা এলাকা দিয়ে পালানোর সময় সঙ্গে করে ৭০ লাখ টাকা নিয়ে যাচ্ছিলেন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। আটকের সময় একটি ভিডিও রেকর্ড করা হয় মানিকের।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

জুলাই হত্যাযজ্ঞের মামলা শেষ হবে ১ বছরে: চিফ প্রসিকিউটর

মাগুরায় শিশু ধর্ষণে অভিযুক্তদের বাড়ি গুঁড়িয়ে দিয়েছে জনতা

সাহসী প্রশ্ন তুলুন, বিভ্রান্তি নয় সত্য সামনে আনুন: সাংবাদিকদের শফিকুল

সারাদেশে ১৬২ প্লাটুন বিজিবি মোতায়েন

কর নিয়ে নেতিবাচক মনোভাব দূর করতে হবে

নির্বাচনের আগেই লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

তাজমীন হত্যাকাণ্ডে আইফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার চালকের তথ্যে উদ্ধার ফোন

কেরানীগঞ্জে হোটেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, প্রাণ গেল ৩ জনের

উত্তরার সড়কে দম্পতিকে কোপানোর ভিডিও ভাইরাল, কী হয়েছিল?

প্রতারণা মামলায় জামিন পেয়েছেন অভিনেত্রী ববি