Wednesday , 15 July 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

প্রতারণা মামলায় জামিন পেয়েছেন অভিনেত্রী ববি

প্রতিবেদক
Newsdesk
July 15, 2026 8:02 pm

অপরাধচিত্র প্রতিবেদক: প্রতারণা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। ১৫ জুলাই বুধবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে আত্মসমর্পণ করে জামিন চান তিনি।
তার পক্ষে ঢাকা বারের সভাপতি অ্যাডভোকেট আনোয়ার জাহিদ ভূঁইয়া শুনানি করেন। শুনানি নিয়ে আদালত এক হাজার টাকা মুচলেকায় জামিনের আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার তথ্যটি নিশ্চিত করেছেন।
এর আগে গত ১২ জুলাই ইটুই সলিউশনস লিমিটেডের সিনিয়র ম্যানেজার মেহেদি আলম প্রিন্স গুলশান থানায় ববিসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন।
অপর আসামিরা হলেন- বিটিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মির্জা আবুল বাশার, ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুল আহাদ মিয়া ও অ্যাডমিন সোহেল রানা।
মামলায় অভিযোগ করা হয়, গত বছরের ১২ নভেম্বর বিকেল ৬টার দিকে আবুল বাশার ইটুই সলিউশনস লিমিটেডের যোগাযোগ করে তার কোম্পানির জন্য লিথিয়াম আয়রন ব্যাটারি সরবরাহ করার অনুরোধ করেন। সেই মোতাবেক ২০ নভেম্বর গুলশানের বিটিএল অফিসে পাঁচটি ৬৪ ভোল্টের ১৭০ অ্যাম্পিয়ার সরবরাহ করেন মেহেদি আলম প্রিন্স। যার মূল্য ছয় লাখ ৭২ হাজার ৯৫৪ টাকা।
অভিযোগে আরও বলা হয়, ব্যাটারির মূল্য পরিশোধের কথা থাকলেও তারা যথাসময়ে টাকা পরিশোধ না করে টালবাহানা করে। গত ১১ জানুয়ারি বেলা ১১টার দিকে মেহেদি আলম প্রিন্স তাদের অফিসে গিয়ে পাওনা টাকা চান। তারা কোনো টাকা দিবে না বলে জানিয়ে দেয়। তাকে বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দিয়ে অফিস থেকে বের করে দেয়। আসামিরা পূর্ব-পরিকল্পিতভাবে ব্যাটারির ছয় লাখ ৭২ হাজার ৯৫৪ টাকা আত্মসাৎ করেন মর্মে অভিযোগে বলা হয়েছে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

চতুর্থ দিনে প্রার্থিতা ফেরত ৪৫ জন

প্রযুক্তির সহায়তায় তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে কার্যক্রম বাড়ানো হবে: জ্বালানি প্রতিমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যার ঘটনায় আশীষ রায় চৌধুরী ওরফে বোতলকে গ্রেপ্তার

চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যার ঘটনায় আশীষ রায় চৌধুরী ওরফে বোতলকে গ্রেপ্তার

দ্বাদশ সংসদের প্রথম অধিবেশন বসছে আজ

ক্ষমতার ভাগবাটোয়ারা ছাড়া দেশ সংস্কারে তাদের সমর্থন পাওয়া যায়নি: নাহিদ ইসলাম

অতীত থেকে পুলিশকে শিক্ষা নিতে বললেন আইজিপি

ড. ইউনূসের চীন সফরের ফোকাস বিনিয়োগকারীদের দেশে আনা: প্রেস সচিব

ডিএনসিসি মহাখালী হাসপাতালে হিট স্ট্রোক সেন্টার চালু, চিকিৎসা বিনামূল্যে

প্রতারণায় অর্জিত অর্থ-সম্পদ ফ্রিজ করা হবে: সিআইডি প্রধান