বুধবার , ১১ মার্চ ২০২৬ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

মোহাম্মদপুরে বিড়াল হত্যা মামলায় ‎আসামির ৬ মাস কারাদণ্ডের রায়

প্রতিবেদক
Newsdesk
মার্চ ১১, ২০২৬ ৮:০৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

‎ঢাকার মোহাম্মদপুরের একটি বিড়াল হত্যার ‎মামলায় ওই এলাকার মুক্তিযোদ্ধা টাওয়ারের বাসিন্দা আকবর হোসেন শিবলুর ৬ মাস কারাদণ্ডের রায় ঘোষণা করেছেনআদালত।

‎আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর এ রায় ঘোষণা করেন।

‎‎‎বাদীপক্ষের আইনজীবী জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, দণ্ডের পাশাপাশি আসামি ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনদায়ে আরও ১ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

‎‎রায় ঘোষণার সময় জামিনে থাকা আসামি আদালতে উপস্থিত না থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

‎‎গত বছরের ৫ ফেব্রুয়ারি বিড়াল হত্যার অভিযোগ এনে আদালতে মামলার আবেদন করেন পিপলস ফর এনিমেল ওয়েলফেয়ারের পক্ষে নাফিসা নওরীন চৌধুরী। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে মোহাম্মদপুর থানা পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

পরে তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ায় প্রতিবেদন জমা দেয় মোহাম্মদপুর থানা পুলিশ। গত বছর ১৪ জুলাই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। গত ২ ডিসেম্বর মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়।

‎‎মামলার বিবরণ থেকে জানা যায়, গত বছরের ১ ফেব্রুয়ারি দুপুরের দিকে মোহাম্মদপুরের মুক্তিযোদ্ধা টাওয়ারের ৯ম তলার বাসিন্দা মনসুরের বিড়াল হারিয়ে যায়। পরে ভবনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, আসামি আকবর হোসেন শিবলু বিড়ালটিকে এলোপাতাড়ি ফুটবলের মতো লাথি মারছেন। আসামির লাথির আঘাতে বিড়ালটির নিথর দেহ পড়ে থাকার পরও পা দিয়ে পাড়া দিয়ে মৃত্যু নিশ্চিত করেন।

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

আবারও সন্ত্রাসী কর্মকাণ্ড বেছে নিয়েছে বিএনপি : কাদের

দেশের সংকটময় মুর্হুতে নিরলসভাবে কাজ করে আনসার বাহিনী

মুক্তিযুদ্ধ করে যে সংবিধান লেখা হয়েছে, তা মিথ্যা প্রমাণের চেষ্টা হচ্ছে: মেজর হাফিজ

বাংলাদেশকে ২০২ মিলিয়ন ডলার সহায়তা যুক্তরাষ্ট্রের

অপারেশন ডেভিল হান্টের ফেজ টু অবিলম্বে শুরু হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

পিলখানা হত্যাকাণ্ডে শহীদ ৫৭ সেনা কর্মকর্তার কবর জিয়ারত তারেক রহমানের

ট্যাক্স বাড়িয়ে সিগারেটের ব্যবহার কমানোর ধারণা ব্যর্থ হয়েছে: প্রেস সচিব

২০২৬ সালের জুনের মধ্যে জাতীয় নির্বাচন: প্রেস সচিব

Ready to get Started

প্রাথমিকের শূন্য পদে শিক্ষক নিয়োগ দ্রুতই : গণশিক্ষা উপদেষ্টা