Saturday , 15 March 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

প্রাথমিকের শূন্য পদে শিক্ষক নিয়োগ দ্রুতই : গণশিক্ষা উপদেষ্টা

প্রতিবেদক
Newsdesk
March 15, 2025 8:52 pm

পটুয়াখালী প্রতিনিধি :

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে দ্রুত সময়ের মধ্যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার।

শনিবার (১৫ মার্চ) পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের আর্থিক ব্যবস্থাপনা ও বাজেট বাস্তবায়ন সংক্রান্ত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, শিক্ষক এবং কর্মকর্তাদের মনে রাখতে হবে যে, আমাদের সব কার্যক্রমের মূল উদ্দেশ্য শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা। শিক্ষকরা শিক্ষা দেবেন আর শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করবে।

আমাদের প্রধান কাজ হচ্ছে তাদের সহযোগিতা করা। শিক্ষার্থীরা যাতে মাতৃভাষায় কথা বলতে পারার পাশাপাশি ইংরেজি পড়তে ও লিখতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। এছাড়াও একটি শিশু যাতে প্রাথমিকভাবে অঙ্কে পারদর্শী হয় সে বিষয়ে গুরুত্ব দিতে হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার প্রাথমিক শিক্ষকদের বদলি ও পদায়নের বিষয়টি স্বচ্ছতার মধ্যে আনতে কাজ করছে।

ইতোমধ্যে বদলির প্রক্রিয়া অনলাইনে নিয়ে আসা হয়েছে, যা শিক্ষকদের জন্য সুবিধাজনক হবে। এ ছাড়া অনলাইন পদ্ধতির মাধ্যমে সরকারেরও পরিপূর্ণ ধারণা থাকবে কোন জেলায় বা উপজেলায় কী পরিমাণ জনবল নিয়োজিত আছে।

পটুয়াখালী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোল্লা বখতিয়ার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মিজানুল হক, পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক নিলুফা ইয়াসমিন এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার।

 

 

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

যৌন হয়রানির কমিটিতে অবন্তিকা কোনো অভিযোগ দেননি: জবি ভিসি

নেপালে সাম্প্রদায়িক সংঘাতে মৃত্যুর পর কারফিউ জারি

বিএনপি জাতির সঙ্গে প্রতারণা করে যাত্রা শুরু করেছে: জামায়াত আমির

‘লন্ডন থেকে চক্রান্তের বার্তা’, সবাইকে সতর্ক থাকার আহ্বান কাদেরের

জামিন পেলেন লতিফ সিদ্দিকী

সোনারগাঁয়ে দুই হাসপাতালকে ২ লাখ ৭০ হাজার টাকা জরিমানা

সিজারিয়ান সংস্কৃতি কমিয়ে স্বাভাবিক প্রসবে জোর দিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক

অভ্যুত্থানের পর মানুষ নতুন করে চিন্তার স্বাধীনতা পেয়েছে: ড. ইউনূস

বরিশালে বিএনপির সমাবেশ চলছে, মঞ্চে কেন্দ্রীয় নেতারা