Saturday , 9 November 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

ইন্টারপোল সম্মেলন শেষে দেশে ফিরেছেন আইজিপি

প্রতিবেদক
Newsdesk
November 9, 2024 11:28 pm


নিজস্ব প্রতিবেদক :

দেশে ফিরেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম। শনিবার (৯ নভেম্বর) রাতে যুক্তরাজ্যের গ্লাসগো শহরে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশনের (ইন্টারপোল) ৯২তম সাধারণ অধিবেশনে অংশ নেয়া শেষে দেশে ফেরেন তিনি।

সম্মেলনে অংশ নেয়ার পাশপাশি জার্মানি, সংযুক্ত আরব আমিরাত, ইতালি, যুক্তরাজ্য, কানাডা, চীন, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, তুরস্ক, কাতার ও ইন্টারপোলের এইচআরএম বিভাগের কর্মকর্তাদের সঙ্গে এ সময় দ্বিপাক্ষিক বৈঠক করেন আইজিপি। এছাড়া সফরকালে অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের সঙ্গে বাংলাদেশ পুলিশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর জানান, আইজিপি ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশের আমন্ত্রণে গত ৭ নভেম্বর যুক্তরাজ্যের বার্মিংহামের টালি হো পুলিশ ট্রেনিং কলেজ পরিদর্শন করেন। তিনি সেখানে প্রধান অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন ও প্রশিক্ষক এবং প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

আইজিপি টালি হো পৌঁছালে ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশের চিফ কনস্টেবল ক্রেইগ গিল্ডফোর্ড ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান। এ সময় যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাই কমিশনার, পুলিশ ক্রাইম কমিশনার সাইমন ফস্টার উপস্থিত ছিলেন।

তিনি সেখানে টেনিস কোর্ট এলাকায় এক প্যারেড অনুষ্ঠান দেখেন ও উপস্থিত পুলিশ প্রশিক্ষণার্থীদের পরিদর্শন করেন। এ প্যারেডে উপস্থিত ছিলেন- চিফ কনস্টেবল ক্রেইগ গিল্ডফোর্ড, পুলিশ ক্রাইম কমিশনার সাইমন ফস্টার এবং অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিরা।

এ সময় বার্মিংহামের ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশের বিভিন্ন নেতৃস্থানীয় কর্মকর্তা ও সমাজের বিশিষ্ট ব্যক্তিরা, মহিলা পুলিশের সভাপতি সুপারিনটেনডেন্ট এমা স্পেন্স, পুলিশ অ্যাসোসিয়েশনের প্রতিনিধি জাস পাহিল, আন্তর্জাতিক পুলিশ অ্যাসোসিয়েশনের অ্যাশ আলমকুইস্ট, প্রধান চ্যাপলিন খাদিজা সুলেমান এবং অন্যান্য সম্মানিত অতিথিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ইন্টারপোলের ১৯৬টি সদস্য দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে চার দিনব্যাপী (৪-৭ নভেম্বর) ইন্টারপোল সম্মেলন যুক্তরাজ্যের গ্লাসগো শহরে অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

Share via
Copy link