Thursday , 30 July 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. কুষ্টিয়া
  10. কৃষি ও প্রকৃতি
  11. ক্রীড়াঙ্গন
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. গাইবান্ধা
  15. গাজীপুর

ডিএসসিসির ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

প্রতিবেদক
Newsdesk
July 30, 2026 4:30 pm

নিজস্ব প্রতিবেদক : 

চলতি ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৪ হাজার ৪ কোটি ৬০ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ২টায় ডিএসসিসির নগর ভবন অডিটোরিয়ামে এ বাজেট ঘোষণা করেন ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম। এর আগে গত ২৬ জুলাই ডিএসসিসি পরিচালনা কমিটির ১৪তম কর্পোরেশন সভায় এ বাজেট অনুমোদিত হয়।

২০২৫-২৬ অর্থবছরের প্রতিষ্ঠানটির বাজেটের পরিমাণ ছিলো ৩৮৪১.৩৮ কোটি টাকা। পরে সংশোধিত বাজেট ধরা হয় ৩১৩৮.৭৭ কোটি টাকা।

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রারম্ভিক স্থিতিসহ সর্বমোট প্রাপ্তির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪০০৪.৬০ কোটি টাকা। যেখানে প্রারম্ভিক স্থিতির পরিমাণ ৭৩০.৯৩ কোটি, রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১৮১৫.৭৪ কোটি ও উন্নয়ন বাবদ আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৪৫৭.৯৩ কোটি টাকা।

চলতি অর্থবছরে পরিচালন ও মূলধন ব্যয়, উন্নয়ন ব্যয় এবং সমাপনি স্থিতিসহ মোট বরাদ্দ রাখা হয়েছে ৪০০৪.৬০ কোটি টাকা। যেখানে সমাপনী স্থিতি ৫৪০.৫০ কোটি, পরিচালন ও মূলধন ব্যয় বাবদ বরাদ্দ ১৫৫৯.৬৮ কোটি ও উন্নয়ন ব্যয় বাবদ বরাদ্দ ১৯০৪.৪২ কোটি টাকা।

বাজেট উপস্থাপনায় ডিএসসিসি প্রশাসক বলেন, ‘আমরা চেষ্টা করেছি উচ্চাভিলাষী বড় অঙ্কের বাজেট প্রণয়ন না করে বাস্তবায়নযোগ্য যৌক্তিক বাজেট প্রণয়ন করতে। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে নগরবাসীর ওপর অতিরিক্ত করারোপ বা কর হার বৃদ্ধি না করে বরং সিটি কর্পোরেশনের নিজস্ব আয় বৃদ্ধির জন্য নতুন নতুন রাজস্ব খাত সৃষ্টি করা হয়েছে। ক্ষেত্রমতে বিভিন্ন অপ্রয়োজনীয় ব্যয় সংকোচন করা হয়েছে বলেও জানান তিনি।

মো. আবদুস সালাম বলেন, ‘সিটি কর্পোরেশনের অঞ্চলভিত্তিক সুষম উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, ডেঙ্গু নিয়ন্ত্রণ, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ, সড়ক ও ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন এবং নাগরিক সুবিধাদি ও সেবার মানোন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি ‘ক্লিন সিটি-গ্রিন সিটি’ বাস্তবায়নের ধাপ হিসেবে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রণয়ন করা হয়েছে।’

নগরবাসীর উদ্দেশ্য তিনি বলেন, ডিএসসিসির এই বাজেট কেবল আয়-ব্যয়ের একটি হিসাব নয়; এটি করদাতাদের অর্পিত পবিত্র দায়িত্ব ও আস্থার প্রতিফলন।’

এ সময় তিনি বাজেটের প্রতিটি টাকা জনগণের কল্যাণে সর্বোচ্চ স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দক্ষতার সঙ্গে ব্যয় করার অঙ্গীকার ব্যক্ত করেন।

বাজেট বাস্তবায়নে প্রশাসক বাংলাদেশ সরকার, স্থানীয় সরকার বিভাগ, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী সংস্থা, গণমাধ্যম, সুশীল সমাজ, ব্যবসায়ী সম্প্রদায় এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্মানিত নাগরিকদের সার্বিক সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করেন।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

১৮ ডিসেম্বর থেকে রাজনৈতিক কর্মসূচির অনুমতি নেই

র‌্যাঙ্ক ব্যাজ পরানো হলো নতুন নৌবাহিনী প্রধানকে

তিন জেলায় সড়কে গেল ৯ প্রাণ

আর্জেন্টিনার দলে ফিরলেন মেসি

চাঁদাবাজি নির্মূল ও ১০-১৫ বছরের বাজার সিন্ডিকেট ভেঙে দিতে কাজ চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সহকর্মীর গুলিতে নিহত পুলিশ সদস্য মনিরুলের দাফন সম্পন্ন

শেষ রক্ষা হলো না ভয়ংকর প্রতারক সেই মিনহাজের

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া সদর রেঞ্জ আব্দুল মান্নান ও রাজারকুল রেঞ্জ কর্মকর্তা ফরেস্টার এটিএম আলী নেওয়াজের হাতে জিম্মি

সুনামগঞ্জে ২০ লাখ মানুষ পানিবন্দি, আশ্রয়কেন্দ্রে বাড়ছে বন্যার্তদের সংখ্যা

খুলনায় রেজাউল হত্যা: তিনজনের মৃত্যুদণ্ড