Monday , 30 June 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

ডেঙ্গু পরীক্ষার ফি নির্ধারণ স্বাস্থ্য অধিদপ্তরের

প্রতিবেদক
Newsdesk
June 30, 2025 8:50 pm

নিজস্ব প্রতিবেদক :

ডেঙ্গু শনাক্তের জন্য তিন ধরনের পরীক্ষার সর্বোচ্চ মূল্য নির্ধারণ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে ডেঙ্গুর মূল পরীক্ষা এনএসই-এর জন্য সর্বোচ্চ ৩০০ টাকা, আইজিজি ও আইজিএম- এই দুটি পরীক্ষার মূল্য ৩০০ টাকা এবং সিবিসি পরীক্ষার মূল্য ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোমবার (৩০ জুন) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, কোনো অবস্থাতেই নির্ধারিত মূল্যের অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না। এরপরও বাড়তি ফি নেওয়ার অভিযোগ পেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে রাজধানীসহ সারাদেশের সব সরকারি-বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে এই নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এই নির্দেশনা কার্যকর থাকবে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত