Wednesday , 22 April 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

তীব্র তাপে পুড়ছে দেশের ২৪ জেলা

প্রতিবেদক
Newsdesk
April 22, 2026 9:47 pm

নিজস্ব প্রতিবেদক :

তীব্র গরমে পুড়ছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল। বুধবার রাজশাহীতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ ডিগ্রি সেলসিয়াস, যা এ মৌসুমের সর্বোচ্চ। একই সঙ্গে চলছে ২৪ জেলায় তাপপ্রবাহ। এই অবস্থা আরও অন্তত চার দিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

কয়েক দিন ধরে চলা তীব্র গরম ও তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। সবচেয়ে বেশি কষ্টে আছেন শ্রমজীবী মানুষ। রিকশাচালক, ভ্যানচালক ও সাধারণ খেটে খাওয়া মানুষের দুর্ভোগ চরমে। জীবিকার তাগিদে বাইরে বের হওয়া ছাড়া উপায় নেই তাঁদের।

রাজধানীর একজন বাসিন্দা বলেন, ‘ভ্যাপসা গরম। কোথাও দাঁড়ানোর জায়গা নেই, ফ্যানের নিচে থাকলেও শরীর ঘেমে যাচ্ছে। গরমে শরীর ছটফট করছে।’

আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে তাপমাত্রা ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। রাজশাহী, চুয়াডাঙ্গা, যশোর ও পাবনা অঞ্চলে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

রাজধানীতে তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। ঢাকার বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরম আরও বেশি অনুভূত হচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা।

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক বলেন, ‘এপ্রিল ও মে মাস হলো সবচেয়ে বেশি উত্তপ্ত সময়। ফলে এ সময় মৃদু থেকে মাঝারি, আবার কোথাও কোথাও তীব্র তাপপ্রবাহ বয়ে যাবে।’

গরম থেকে কিছুটা স্বস্তি পেতে অনেকেই লেকপাড়ে বসে নিচ্ছেন একটু স্বস্তির নিশ্বাস। কেউ হাত-মুখে পানি দিচ্ছেন, আবার অনেককে দেখা গেছে পানিতে নেমে গোসল করতে।

সর্বশেষ - রাজনীতি