বুধবার , ২২ অক্টোবর ২০২৫ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে, অভিযোগ নাহিদের

প্রতিবেদক
Newsdesk
অক্টোবর ২২, ২০২৫ ৭:৩৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : 

নির্বাচন কমিশন কিছু কিছু দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বুধবার (২২ অক্টোবর) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে এমন মন্তব্য করেন তিনি।

এ সময় নাহিদ জানান, জুলাই সনদ বাস্তবায়ন কীভাবে হবে তার নিশ্চয়তা পেলেই দলটি সই করবে।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন কিছু কিছু দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে। এই মুহূর্তে কমিশন পুনর্গঠন হওয়া প্রয়োজন।

এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসে এনসিপির প্রতিনিধিদল।

নাহিদ ইসলামের নেতৃত্বে ৪ সদস্যের প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

রোজায় ডিম মাংসের দাম স্বাভাবিক থাকবে: মন্ত্রী

ভোটের পরিবেশ অনুকূলে, নির্ধারিত সময়ে তফসিল: ইসি সচিব

প্রথাগত শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসতেই নতুন শিক্ষানীতি: শিক্ষামন্ত্রী

ছাত্রীদের ‘অনৈতিক কাজে’ বাধ্য করার প্রমাণ পাইনি: ইডেন কলেজ অধ্যক্ষ

শাহজালাল ফার্টিলাইজার প্রকল্পে আত্মসাৎ : ইকবালের ৩১ কোটি টাকার সম্পদ বাজেয়াপ্ত

পিএসএল নাকি বিপিএল—শাহীন আফ্রিদির চোখে কোনটি সেরা

জ্বালানির বাড়তি খরচ সামলাতে আইএমএফের সঙ্গে আলোচনা এপ্রিলে

শমী কায়সারের জামিন স্থগিত

৭ বিশিষ্টজনকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা

নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের উৎকণ্ঠা বিবেচনায় বিশেষ নিরাপত্তা: আইজিপি