বুধবার , ১০ ডিসেম্বর ২০২৫ | ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

বিচ্ছিন্ন অপরাধ দমনে র‌্যাবের কঠোর অবস্থান

প্রতিবেদক
Newsdesk
ডিসেম্বর ১০, ২০২৫ ৫:৫৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতি‌বেদক :

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত সাম্প্রতিক বিচ্ছিন্ন ঘটনাগুলোর বিষয়ে র‌্যাবের কঠোর অবস্থানের কথা জানিয়েছেন বাহিনীর লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এম. জেড. এম. ইন্তেখাব চৌধুরী। তিনি বলেছেন, কোনো অপরাধকেই ছোট করে দেখা হচ্ছে না এবং প্রতিটি ঘটনাই গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া হচ্ছে।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এম. জেড. এম. ইন্তেখাব চৌধুরী বলেন, র‌্যাবের অভিযানে নিয়োজিত দল, ১৫টি ব্যাটালিয়ন এবং গোয়েন্দা কার্যক্রম সার্বক্ষণিকভাবে চলমান রয়েছে। কোনো অপরাধকে ছোট করে দেখা হচ্ছে না। কোনো ঘটনাকেই তুচ্ছ বিবেচনা করার সুযোগ নেই।

তিনি আরও বলেন, যেখানে যখন যে ঘটনা ঘটছে, সেখানে র‌্যাব সর্বাত্মক প্রচেষ্টা দিয়ে কাজ করছে, যাতে সংশ্লিষ্ট আসামি বা অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা যায়।

সংবাদ সম্মেলনে র‌্যাব-১০-এর অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান এবং র‌্যাবের যাত্রাবাড়ী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এস. এম. হাসান সিদ্দিকী উপস্থিত ছিলেন।

এদিন সংবাদ সম্মেলনে র‌্যাব মুখপাত্র রাজধানীর পল্টন এলাকায় র‌্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৬ জনকে গ্রেফতার এবং লালবাগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক কারখানা কর্মচারীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় মাত্র চার ঘণ্টার মধ্যে মূল আসামিকে গ্রেফতারের বিস্তারিত তথ্য তুলে ধরেন। পাশাপাশি সাম্প্রতিক ঘটনাবলীর প্রতি র‌্যাবের কঠোর নজরদারি এবং আইনগত পদক্ষেপ অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।

সাংবাদিকদের উদ্দেশে এম. জেড. এম. ইন্তেখাব চৌধুরী বলেন, আপনারা সমাজের দর্পণ। সমাজে যা ঘটছে, যা চলছে সেগুলো বস্তুনিষ্ঠভাবে তুলে ধরবেন বলে আমরা আশাবাদী। একই সঙ্গে সঠিক তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করবেন বলেও প্রত্যাশা করি।

র‌্যাবের পোশাক পরিবর্তনের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি এখনো মন্ত্রণালয়ে যাচাই-বাছাই পর্যায়ে রয়েছে। এ বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া হয়নি। সিদ্ধান্ত চূড়ান্ত হলে সে অনুযায়ী পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

অবৈধভাবে অন্যকে ভোটে জয় করানোর অভিযোগে গ্রেফতার নূরুল হুদা

ভারতে পালানোর সময় গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত মেয়র গ্রেপ্তার

প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তি দুইবারের বেশি নয়, সংস্কার করে নির্বাচনের পক্ষে হেফাজতে ইসলাম ও ৬ ইসলামি দল

নির্বাচনের মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে: মির্জা ফখরুল

সুখবর দিলেন মৌ খান

হাসিনার দুই পাসপোর্ট বাতিল, কীভাবে ভিসার মেয়াদ বাড়ায় ভারত : প্রশ্ন রিজভীর

পুতুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে চিঠি

বাংলাদেশে নয় বরং ভারতেই শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত: স্বরাষ্ট্র উপদেষ্টা

সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ: রিজভী

Cultural tourism and traditional values promoted through festival