Friday , 1 May 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

রোববার থেকে ডিসি সম্মেলন

প্রতিবেদক
Newsdesk
May 1, 2026 8:06 pm

নিজস্ব প্রতিবেদক : 

চারদিনের জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন শুরু হচ্ছে রোববার। এবারের সম্মেলনে ৩৪টি কার্য অধিবেশন অনুষ্ঠিত হবে।

শুক্রবার ১ মে তথ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৩-৬ মে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলন অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে শনিবার বিকাল ৩টা ২০ মিনিটে সচিবালয়ে ব্রিফিং করবে মন্ত্রিপরিষদ বিভাগ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এবারের জেলা প্রশাসক সম্মেলনে মোট ৩৪টি কার্য-অধিবেশন অনুষ্ঠিত হবে।

ডিসি সম্মেলনে সারা দেশ থেকে ডিসিরা অংশ নেন। মাঠ প্রশাসনের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগের মাধ্যম এই ডিসি সম্মেলন।

সম্মেলনের মাধ্যমে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়ের সুযোগ পান জেলা প্রশাসকরা।

 

সর্বশেষ - জেলার খবর