Friday , 2 October 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

শাহজালালে ২ কোটি টাকা মূল্যের স্বর্ণসহ, আটক ২

প্রতিবেদক
Newsdesk
October 2, 2026 4:10 pm

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ২ কোটি টাকা মূল্যের সোনাসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মীসহ দুজনকে আটক করেছেন ঢাকা কাস্টমস হাউসের কর্মকর্তারা। বিমানবন্দর অ্যাভসেকের সহায়তায় অন্যান্য গোয়েন্দা সংস্থার উপস্থিতিতে ঢাকা কাস্টমস হাউসের এয়ারপোর্ট ইউনিট এ অভিযান চালায়।

শুক্রবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, আটক বিমান কর্মীর নাম ওবায়দুর রহমান। অন্য ব্যক্তি একজন যাত্রী। তার পরিচয় জানানো হয়নি।

এনবিআর জানিয়েছে, বৃহস্পতিবার রাত ১১টা ২০ মিনিটে শাহজালাল বিমানবন্দর অ্যাভসেকের সহায়তায় ঢাকা কাস্টমস হাউসের এয়ারপোর্ট ইউনিট ওবায়দুর রহমানের দেহ তল্লাশি করে। তার শার্টের পকেট ও কোমরের বেল্ট থেকে টিস্যুতে মোড়ানো নয়টি সোনার বার উদ্ধার করা হয়। এসব সোনার ওজন ১ কেজি ৫ গ্রাম।

পরে ওবায়দুরের তথ্যের ভিত্তিতে এ ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে এক যাত্রীকে আটক করা হয়। তল্লাশির সময় বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

উদ্ধার স্বর্ণসহ জড়িতের বিরুদ্ধে আইনী কার্যক্রম নেওয়া হচ্ছে বলে জানিয়েছে এনআরবি।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

ফখরুল-খসরুর জামিন, মুক্তিতে বাধা নেই

পে স্কেল নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সুখবর দিলেন অর্থমন্ত্রী

তামাকের কারণে বছরে ক্ষতিগ্রস্থ ৭ কোটি ৬২ লাখ মানুষ

চট্টগ্রামে ১৫ হাজার জাল স্ট্যাম্পসহ গ্রেফতার দুই

পূর্বাচলে দুই প্রাইভেট কারের সংঘর্ষে নিহত ৪

এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

শিগগিরই শিক্ষক নিয়োগ ও ইংলিশ মিডিয়ামের জবাবদিহি: শিক্ষামন্ত্রী

আড়াই মাস পর তালা ভেঙে কার্যালয়ে ঢুকলেন বিএনপি নেতাকর্মীরা

কোটা সংস্কার আন্দোলনে প্রাণহানি ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করা হবে : প্রধানমন্ত্রী

ভোটের দিন ঘিরে নাশকতার তথ্য নেই, গুপ্তহত্যা রোধে সজাগ গোয়েন্দারা : স্বরাষ্ট্রমন্ত্রী