Wednesday , 5 August 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. কুষ্টিয়া
  10. কৃষি ও প্রকৃতি
  11. ক্রীড়াঙ্গন
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. গাইবান্ধা
  15. গাজীপুর

এনসিপির অব্যাহতিপ্রাপ্ত নেতা গাজী সালাউদ্দিন কারাগারে

প্রতিবেদক
Newsdesk
August 5, 2026 12:54 pm

বগুড়া প্রতিনিধি :

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে সাইবার সুরক্ষা আইনের মামলায় গ্রেপ্তার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অব্যাহতিপ্রাপ্ত যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (৫ আগস্ট) তাকে পুলিশ হাজির করলে বগুড়া সদর আমলী আদালতের বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া আদালতের পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর) শহিদুল ইসলাম।

এর আগে, মঙ্গলবার ভোরে ঢাকায় অভিযান চালিয়ে গাজী সালাউদ্দিন তানভীরকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে বগুড়ায় আনা হয়।

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, সম্প্রতি সিলেটে এনসিপির একটি পথসভায় হামলা কেন্দ্র করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন গাজী সালাউদ্দিন তানভীর। পোস্টটি ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরে তিনি পোস্টটি মুছে ফেলেন এবং দুঃখ প্রকাশ করেন। তবে এর আগেই পোস্টটির স্ক্রিনশট ভাইরাল হয়ে যায়। পরে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়।

এ ঘটনায় বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল গত ২ আগস্ট বগুড়া সদর থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করেন।

এজাহারে বলা হয়, গত ২৯ জুলাই গাজী সালাউদ্দিন তানভীরের ফেসবুক আইডি থেকে দেওয়া পোস্টে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানহানিকর ও উসকানিমূলক মন্তব্য করা হয়। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় বিভিন্ন মহলে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। পরে সমালোচনার মুখে পোস্টটি মুছে ফেলা হলেও এর মাধ্যমে প্রধানমন্ত্রীর মানহানি এবং জনমনে বিভ্রান্তি ও উত্তেজনা সৃষ্টির চেষ্টা করা হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়।

বগুড়া সদর থানার ওসি ইব্রাহিম আলী জানান, মঙ্গলবার রাতে গাজী সালাউদ্দিন তানভীরকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। সংবাদ সম্মেলন করে বিষয়ে বিস্তারিত জানানো হবে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

শিশু আয়ানের মৃত্যু: দোষী ডাক্তারদের গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

ঢাকাসহ সারা দেশে ২২৮ প্লাটুন বিজিবি মোতায়েন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিতল বাংলাদেশ,  ৫৫ বল হাতে রেখেই

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিতল বাংলাদেশ, ৫৫ বল হাতে রেখেই

‘বিশ্বে প্রতিবছর ৪ কোটি মানুষ অনিরাপদ খাদ্য খেয়ে মারা যান’

সরকারি চাকরি আইন সংশোধনের প্রতিবাদে সচিবালয়ে বিক্ষোভ

ময়মনসিংহে পেট্রলপাম্পে অগ্নিকাণ্ডে নিহত ১

সীমান্তের ভেতরে আর কাউকে ঢুকতে দেব না: স্বরাষ্ট্রমন্ত্রী

থার্টিফার্স্টে সন্ধ্যার পর হাতিরঝিল প্রবেশে নিষেধাজ্ঞা

দুদকের মামলা : মির্জা আব্বাসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

পিআর পদ্ধতি দাবির পেছনে নির্বাচন পেছানোর ‘ষড়যন্ত্র’ দেখছেন সালাহউদ্দিন