শুক্রবার , ২৭ মার্চ ২০২৬ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

কুমিল্লায় বাসের ধাক্কায় প্রাইভেটকারের ৪ যাত্রী নিহত

প্রতিবেদক
Newsdesk
মার্চ ২৭, ২০২৬ ১২:৩৫ পূর্বাহ্ণ

কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লার বুড়িচংয়ে বাসের ধাক্কায় প্রাইভেটকারের চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কালাকচুয়া মিয়ামি হোটেলের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন আব্দুল মুমিন, ঝর্না, লাবিবা ও আরসাদ। তারা সবাই নোয়াখালীর সোনাইমুড়ী এলাকার বাসিন্দা। তাদের মরদেহ উদ্ধার করে কুমিল্লার ময়নামতি হাইওয়ে থানায় রাখা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কালাকচুয়া মিয়ামি হোটেলের সামনে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে স্টার লাইন পরিবহনে ধাক্কা দেয়। প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায়। এতে চারজন নিহত ও একজন গুরুতর আহত হন।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল মমিন বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত একজনকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

সর্বশেষ - রাজনীতি