Monday , 27 July 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. কুষ্টিয়া
  10. কৃষি ও প্রকৃতি
  11. ক্রীড়াঙ্গন
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. গাইবান্ধা
  15. গাজীপুর

খুলনায় রেজাউল হত্যা: তিনজনের মৃত্যুদণ্ড

প্রতিবেদক
Newsdesk
July 27, 2026 9:54 pm

খুলনা প্রতিনিধি :

খুলনার বটিয়াঘাটা উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে শেখ রেজাউল হত্যা মামলায় তার চাচাতো ভাইসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় আরেক আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

সোমবার (২৭ জুলাই) খুলনার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক খুরশীদ আলম এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন খুরশীদ আলম, আব্দুস সালাম ও খায়রুল। খালাস পাওয়া আসামির নাম এরশাদ।

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৩১ মার্চ বটিয়াঘাটা উপজেলার ঝালবুনিয়া বাজারে পৈতৃক জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে শেখ রেজাউলের ওপর হামলা চালানো হয়। হামলার সময় বাঁশ দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত রেজাউল ও প্রধান আসামি খুরশীদ আলম সম্পর্কে চাচাতো ভাই ছিলেন।

ঘটনার দিনই নিহতের ছোট ভাই মেসবাহ উদ্দিন বাদী হয়ে বটিয়াঘাটা থানায় চারজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। পরে আদালতের নির্দেশে মামলার তদন্তভার গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তদন্ত শেষে ২০১৯ সালের নভেম্বরে আদালতে অভিযোগপত্র দাখিল করে সংস্থাটি।

দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনার পর আদালত খুরশীদ আলম, আব্দুস সালাম ও খায়রুলের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাদের মৃত্যুদণ্ডের আদেশ দেন। তবে এরশাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এটিএম মনিরুজ্জামান রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতেই আদালত এই রায় দিয়েছেন। তিনি রায়ে সন্তোষ প্রকাশ করেন।

 

সর্বশেষ - রাজনীতি