Sunday , 2 August 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

গভীর রাতে তরুণীর ঘরে আটক ছাত্র আন্দোলন নেতা, ৭ লাখ টাকা দেনমোহরে বিয়ে

প্রতিবেদক
Newsdesk
August 2, 2026 12:12 pm

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মাহ্ফুজ সরকার রাকিব গভীর রাতে এক তরুণীর বাড়িতে আপত্তিকর অবস্থায় স্থানীয়দের হাতে আটক হয়েছেন। পরে স্থানীয়দের উপস্থিতিতে ওই তরুণীর সঙ্গে ৭ লাখ টাকা দেনমোহরে তাঁর বিয়ে সম্পন্ন হয়েছে।
​গত বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ১টার দিকে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ঘোলদহ (সৈয়দপুর) গ্রামের বাসিন্দা আব্দুল জলিলের বাড়িতে যান মাহ্ফুজ।
​স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় লোকজন ওই বাড়িতে তাঁকে আপত্তিকর অবস্থায় দেখতে পান। বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকাবাসী ঘটনাস্থলে জড়ো হয়ে তাঁকে আটক করেন। পরে স্থানীয়দের মধ্যস্থতায় আব্দুল জলিলের মেয়ে জুই আক্তারের সঙ্গে ৭ লাখ টাকা দেনমোহরে মাহ্ফুজ সরকার রাকিবের বিয়ে সম্পন্ন হয়।
​নেতৃত্বস্থানীয় একজন ছাত্রনেতার এমন নৈতিক পদস্খলনে ক্ষুব্ধ স্থানীয় সচেতন মহল। সাধারণ মানুষের মাঝে এখন একটাই আলোচনা—যিনি এতদিন নীতি-আদর্শের বুলি আওড়েছেন, তিনি নিজেই তা ধারণ করতে নিদারুণভাবে ব্যর্থ হয়েছেন!
​তবে অভিযোগ অস্বীকার করে মাহ্ফুজ বলেন, “শুক্রবার পারিবারিকভাবেই বিয়ে সম্পন্ন হয়েছে।”
​তিনি দাবি করেন, আগের রাতে উভয় পরিবারের অভিভাবকদের উপস্থিতিতে কনের বাড়িতে বিয়ের বিষয়ে আলোচনা হয় এবং সেই কারণেই তিনি রাতে সেখানে অবস্থান করেন। পরদিন সকালে পারিবারিকভাবে বিয়ে সম্পন্ন হয়।
​তিনি আরও বলেন, কিছু ব্যক্তি গোপনে ভিডিও ধারণ করে তার আংশিক ও খণ্ডিত অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে। তাঁর দাবি, প্রচারিত ভিডিওগুলো বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
​কঞ্চিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানা শালু জানান, মেয়ের সঙ্গে আগে থেকেই মাহফুজ রাকিবের সম্পর্ক ছিল। রাতে এলাকাবাসীর হাতে আটক হওয়ার পর শুক্রবার স্থানীয়দের মধ্যস্থতায় আব্দুল জলিলের মেয়ে জুই আক্তারের সঙ্গে ৭ লাখ টাকা দেনমোহরে ইসলামী ছাত্র আন্দোলনের নেতা মাহফুজ রাকিবের বিয়ে পড়ানো হয়েছে।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

ওয়ানডেতে টানা ১২ বার টসে হারলেন রোহিত শর্মা

উৎপাদক থেকে পাইকার সবার জন্য আসছে অ্যাপ: টিটু

রিমান্ডে থাকা সেই পুলিশ কর্মকর্তা কাফী বরখাস্ত

পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে ক’ওয়েলথ মহাসচিবের অভিনন্দন

দেশের মানুষ পরিবর্তন চায় : তারেক রহমান

একযোগে দেশের ১৩ জেলা নির্বাচন অফিসে দুদকের অভিযান

ভাসানচরে সৌরবিদ্যুতের কাজ পেল চীনা প্রতিষ্ঠান, ব্যয় ১৭৪ কোটি টাকা

মিটফোর্ডের ঘটনায় বিএনপির বিরুদ্ধে স্লোগান দেওয়ারা গুপ্ত সংগঠনের: ছাত্রদল সভাপতি

সরকার পতনের পরের তিনদিন অনেকেই সীমান্ত দিয়ে পালিয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ বেতার শিল্পীর তালিকাভুক্ত হলেন সুপ্তা সেন

Share via
Copy link