Friday , 24 July 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. কুষ্টিয়া
  10. কৃষি ও প্রকৃতি
  11. ক্রীড়াঙ্গন
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. গাইবান্ধা
  15. গাজীপুর

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তি নিয়ে বৈঠকে হামলা পরিষদ ভাংচুর

প্রতিবেদক
Newsdesk
July 24, 2026 12:35 am

জাফর আলম ,কক্সবাজার : কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তির বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনার পর টেকনাফ-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিএনপির নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকাল ৩টার দিকে হোয়াইক্যং কানজর পাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ঘটনা ঘটে। জানা যায়, টেকনাফ উপজেলার ১ নম্বর হোয়াইক্যং মডেল ইউনিয়ন বিভক্তির বিষয়ে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত নিতে এ সভার আয়োজন করা হয়। সভা চলাকালে হঠাৎ উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে একটি দল বাইরে থেকে ইট-পাটকেল নিক্ষেপ করে এবং ইউনিয়ন পরিষদের দরজা-জানালা ও আসবাবপত্র ভাঙচুর করে বলে অভিযোগ করা হয়েছে। হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহাজালাল চৌধুরী বলেন, বিকাল ৩টার দিকে ইউনিয়ন বিভক্তির বিষয়ে বৈঠক চলছিল। এ সময় একটি দল দেশীয় অস্ত্র নিয়ে এসে ইট-পাটকেল নিক্ষেপ করে হামলা চালায়। তারা পরিষদের দরজা-জানালা ও আসবাবপত্র ভাঙচুর করে। এ সময় ইটের আঘাতে তিনি আহত হয়েছেন বলে জানান। বৈঠকে উপস্থিত স্থানীয়রা জানান, আলোচনা চলার সময় হঠাৎ বাইরে থেকে ইট-পাটকেল ছোড়া শুরু হলে ভেতরে থাকা লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। বিষয়টি পুলিশকে জানানো হলেও সময়মতো ঘটনাস্থলে না আসায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয় বলে তারা অভিযোগ করেন।টেকনাফ উপজেলা যুবদলের সদস্য সচিব জুনাইদ আলী চৌধুরী বলেন, সরকারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়ে এই বৈঠকের আয়োজন করা হয়েছিল। কিন্তু এমন একটি গুরুত্বপূর্ণ সভায় প্রশাসনের কেউ উপস্থিত ছিলেন না। এক ঘণ্টা ধরে ফোন করার পরও আইনশৃঙ্খলা বাহিনী আসতে দেরি করায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের নেতৃত্বে হামলা চালানো হয়েছে। এতে যুবদল ও ছাত্রদলের অনেক নেতাকর্মী আহত হয়েছেন। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। বৈঠকে টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি হাসান ছিদ্দিকী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক ওসমান গনি,উপজেলা যুবদলের সদস্য সচিব জুনাইদ আলী চৌধুরীসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

১৭ বিয়ে কাণ্ডে বরখাস্ত বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা কবির হোসেন

আবারও ৪৮ ঘণ্টার অবরোধের ডাক বিএনপির

আইসিটিতে চার্জশিটভুক্তরা স্থানীয় নির্বাচনে ‘অযোগ্য

অপরাধীদের হাতে লুটের অস্ত্র, নির্বাচনের নিরাপত্তা ঘিরে বড় শঙ্কা

নতজানু সরকারের কারণে দেশের সার্বভৌমত্ব এখন হুমকির মুখে: রিজভী

রাজউকের প্লট দুর্নীতি: শেখ হাসিনা-জয়ের বিরুদ্ধে পৃথক ২ মামলা

জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ১৫ জানুয়ারির মধ্যে দিতে হবে: হাসনাত

এবার পাকিস্তানের আলি আজমত গান গাইতে ঢাকায় আসছেন

পিরোজপুরে সভাপতির ‘সমকামিতা’র প্রস্তাব: বিব্রত ছাত্রদল নেতারা!

নাফনদী থেকে আরও ১৪ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি