Tuesday , 28 July 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. কুষ্টিয়া
  10. কৃষি ও প্রকৃতি
  11. ক্রীড়াঙ্গন
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. গাইবান্ধা
  15. গাজীপুর

রাজধানীতে এইচএসসি পরীক্ষার্থীকে এলোপাতাড়ি গুলি

প্রতিবেদক
Newsdesk
July 28, 2026 1:46 pm

অপরাধচিত্র ডেস্ক: ফরাজধানীর ক্যান্টনমেন্ট থানার মানিকদি আমতলা এলাকায় দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলিতে আব্দুল করিম (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থী আহত হয়েছেন।

২৭ জুলাই সোমবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়।

আহত করিমের বাবা মো. রফিকুল ইসলাম জানান, আব্দুল করিম রাতে দোকান থেকে কয়েল কিনে বাসায় ফিরছিলেন। ফেরার পথে বাসার সামনেই তুহিন নামের এক বন্ধুর সঙ্গে কথা বলছিলেন। এ সময় অজ্ঞাত দুই-তিনজন ব্যক্তি এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এতে আব্দুল করিমের দুই পায়ে দুই রাউন্ড গুলি লাগে। পরে দুর্বৃত্তরা ওই এলাকা থেকে পালিয়ে যায়।

তিনি জানান, খবর পেয়ে তারা আব্দুল করিমকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। এরপর সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢামেকে আনা হয়। চিকিৎসা শেষে তাকে বাসায় নেওয়া হয়েছে।

রফিকুল ইসলাম আরও জানান, তাদের গ্রামের বাড়ি জামালপুরের বকশীগঞ্জ থানার ধানুয়া কামালপুর এলাকায়। বর্তমানে তারা ক্যান্টনমেন্টে মানিকদি আমতলা এলাকায় বসবাস করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, দুই পায়ের হাঁটুর নিচে গুলিবিদ্ধ অবস্থায় ওই শিক্ষার্থীকে ঢামেকে আনা হয়। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত
একাদশে ২ পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

একাদশে ২ পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

টাঙ্গাইলে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামী আটক

লোকসানে চলা স্থলবন্দর বন্ধ করে দেওয়া হবে: নৌ-পরিবহন উপদেষ্টা

রাতে ঢাকাসহ ১৪ অঞ্চলে বজ্র-বৃষ্টির আভাস

সন্ধ্যার পর শিক্ষার্থীদের বাইরে ঘোরাফেরায় নিষেধাজ্ঞা

শিগগিরই শিক্ষক নিয়োগ ও ইংলিশ মিডিয়ামের জবাবদিহি: শিক্ষামন্ত্রী

নারীদের দুবাই নিয়ে অনৈতিক কাজে বাধ্য করতো চক্রটি

ধর্মীয় অনুভূতিতে আঘাত করা বই নিয়ে সতর্ক থাকবে পুলিশ

মির্জাগঞ্জকে একটি মডেল ও স্মার্ট উপজেলা হিসেবে রূপান্তর করব : খান মোঃ আবু বকর সিদ্দিকী

ইসরাইলি অনুপ্রবেশ ঠেকানোর দাবি হিজবুল্লাহর ॥ ইসরাইলের ৮ সৈন্য নিহত