Thursday , 15 October 2026 |
শিরোনাম:

নারায়ণগঞ্জ সদর উপজেলায় পরিচ্ছন্নতা অভিযানে ৬০০ কাব স্কাউট

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ব্যানার খুলে নেওয়ার অভিযোগ, উপাধ্যক্ষকে ঘিরে রাজনৈতিক বিতর্ক ও নানা প্রশ্ন

কবিরহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে সীরাতুন্নবী (স.) সম্মেলন ও না’তে রাসূল সন্ধ্যা অনুষ্ঠান অনুষ্ঠিত ।

মাঠ সংস্কারের উদ্যোগে বাধা, ২৫ জনের বিরুদ্ধে মামলা: লোহাগাড়ায় শাহজাহানের বিরুদ্ধে মামলাবাজির অভিযোগ

বিজয়নগরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে ছুরিকাঘাত, অভিযুক্তের বাবারও স্বীকারোক্তি

নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

ঠাকুরগাঁও সালন্দর মাদরাসায় ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

শিক্ষককে পেটানো সেই স্কুলছাত্রের বাবার ‘বড় পদক্ষেপ’

প্রতিবেদক
Newsdesk
October 15, 2026 7:42 pm

অপরাধচিত্র প্রতিবেদক: গত ১৪ অক্টোবর বুধবার রাতে পরিবারের সদস্যরা তাকে পুলিশের কাছে সোপর্দ করেন।
রিয়াদ ইসলাম কিরন বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবা ট্রাকচালক বিপুল মিয়া বুধবার রাতে বগুড়া সদর থানা-পুলিশের সঙ্গে যোগাযোগ করে ছেলেকে পুলিশের কাছে সোপর্দ করেন।
এদিকে, ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা শুরু হয়। এর মধ্যে রিয়াদের বাবা বিপুল মিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে ঘটনার তদন্ত দাবি করেন। একই সঙ্গে তিনি আহত শিক্ষকের সমালোচনা করেন। তার বক্তব্য ছড়িয়ে পড়ার পর নতুন করে সমালোচনার সৃষ্টি হয়।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত সোমবার বিকেলে স্কুল ছুটির পর শরীরচর্চার শিক্ষক আবু রায়হান ইসলাম মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে আর্মড পুলিশ ব্যাটালিয়নের সামনে গাছের ডাল হাতে দাঁড়িয়ে ছিল রিয়াদ ইসলাম কিরন। সে শিক্ষককে মোটরসাইকেল থামাতে বলে। শিক্ষক মোটরসাইকেল থামানোর সঙ্গে সঙ্গে রিয়াদ হাতে থাকা গাছের ডাল দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করে। পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সে।
এ ঘটনার পরদিন স্কুল কর্তৃপক্ষ রিয়াদকে প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করে। পরে শিক্ষককে মারধরের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। তারা ঘটনার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেন।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, পরিবারের সদস্যদের সহযোগিতায় ওই শিক্ষার্থীকে আটক করা হয়েছে। পরে ভুক্তভোগী শিক্ষক তার বিরুদ্ধে থানায় মামলা করেছেন।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মারামারি, নিহত ১

কলম্বিয়াকে উড়িয়ে চ্যাম্পিয়ন ব্রাজিল

বিশ্বে ফার্মের মুরগি উৎপাদনে বাংলাদেশ বাংলাদেশের অবস্থান ৫৩তম

হযরত শাহজালাল ও হযরত শাহ পরানের মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী

টেকনাফে যৌথ অভিযানে ১ লাখ ৩০ হাজার ইয়াবাসহ আটক ৪

সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম ৩ দিনের রিমান্ডে

সাম্য হত্যার ঘটনা তদন্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৭ সদস্যের কমিটি

পুনরাদেশ না দেয়া পর্যন্ত ট্রেনের বিকল্প বিআরটিসির বাস চলাচল করবে

‘বাংলাদেশের সামরিক বিমানে তাঁকে (শেখ হাসিনা) ভারতে নেওয়া হয়েছিল’ : দীনেশ ত্রিবেদী

অভিনেত্রী অঞ্জনা রহমান আর নেই