Saturday , 30 December 2023 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ একই পরিবারের ৪ জনের মৃত্যু

প্রতিবেদক
Newsdesk
December 30, 2023 5:59 pm


ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইলে অটোরিকশার ব্যাটারি চার্জ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলেসহ একই পরিবারের ৪ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকাবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

শনিবার (৩০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ৪ নম্বর ঘোষগাঁও ইউনিয়নের ৫ নম্বর ঘোষপালা পূর্বপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মৃত আব্দুছ ছাত্তারের স্ত্রী আনোয়ারা বেগম (৫৫), ছেলে জামাল উদ্দিন (৩৬), জামাল উদ্দিনের শিশু কন্যা ফাহমিদা ইসলাম ফাইজা (৬) ও ফারিয়া ইসলাম আনিকা (৪)।

স্থানীয় ইউপি সদস্য মো. মাহাবুব আলম জানান, অটোরিকশা চার্জে দিয়েছিলেন জামাল উদ্দিন। এ সময় তার মেয়ে আনিকা খেলার জন্য অটোরিকশায় উঠতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। বিষয়টি বুঝতে পেরে মেয়েকে বাঁচাতে জামাল উদ্দিন এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে জামাল উদ্দিনের ওই অবস্থা দেখে তার মা এবং আরেক মেয়ে এগিয়ে গেলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হয়। এভাবেই একজনের পর একজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান বলে জানা গেছে।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক পরিবারের চারজন নিহত হয়েছেন। আমরা ঘটনাস্থলে কাজ করছি। বিস্তারিত পরে জানানো হবে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

বিএনপির নেতাদের মিথ্যাচার হত্যাকান্ডের চেয়েও বীভৎস কুৎসিত : তথ্যমন্ত্রী

পাচার অর্থ ফেরত আনতে সিঙ্গাপুরের সহায়তা চান প্রধান উপদেষ্টা

শুরু হলো হজের আনুষ্ঠানিকতা

সাবেক দুই আইজিপি রিমান্ডে : নিজেকে নির্দোষ দাবি শহীদুলের, চুপ ছিলেন মামুন

তুরাগতীরে দেশের বৃহত্তম জুমার জামাত অনুষ্ঠিত

শিক্ষা কমিশন হলেই শিক্ষাখাতের সকল সমস্যার সমাধান হবে না: শিক্ষা উপদেষ্টা

রাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন খায়রুল হক: মির্জা ফখরুল

এ বছরের ফিতরা নির্ধারণ

নির্বাচনি দায়িত্ব পালনে ৬৫৩ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ

এনআইডির ‘বৃষ্টি খাতুন’ নামের সংশোধন চেয়ে আবেদন করেছিলেন অভিশ্রুতি