মঙ্গলবার , ১০ ডিসেম্বর ২০২৪ | ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

শিবচরে একাধিক মামলার আসামি ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

প্রতিবেদক
Newsdesk
ডিসেম্বর ১০, ২০২৪ ৫:১৪ অপরাহ্ণ

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে কুতুবপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম আতিকুর রহমান মাদবর (৫০)। তিনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

পুলিশ সূত্র জানায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ঢাকার গুলশান, বাড্ডা ও বগুড়ার শিবগঞ্জ থানায় সংঘটিত তিনটি হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা আতিকুর রহমানকে এজাহারভুক্ত আসামি করা হয়। এ ছাড়াও শিবচর থানায় গত ১৭ অক্টোবর দায়ের করা একটি মারামারির মামলায় আতিকুরকে প্রধান আসামি করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে কুতুবপুর ইউনিয়ন পরিষদের পাশে একটি ঘর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকতার হোসেন বলেন, ‘আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান মাদবরের বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে। তাকে ডিবি পুলিশ কুতুবপুর থেকে গ্রেপ্তার করেছে। পরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।’

জেলার গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. শওকত জাহান বলেন, এজাহারভুক্ত আসামি ইউপি চেয়ারম্যান আতিকুরের বিরুদ্ধে তিনটি হত্যা, মারামারিসহ কয়েকটি মামলা হয়েছে। তাঁকে শিবচর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

চাল-চিনি-ভোজ্যতেলে শুল্ক কমানো হয়েছে: এনবিআর চেয়ারম্যান

ভারতে ৩৭.৪৬ মেট্রিক টন ইলিশ রফতানি

৫ আগস্ট জেলখানায় গুলি করে হত্যা: শেখ হাসিনাসহ ৬৩ জনের নামে মামলা

বাংলাদেশে গ্যাস অনুসন্ধান অব্যাহত রাখতে সহযোগিতা চায় রাশিয়া

সংস্কারের জন্য সরকারকে যৌক্তিক সময় দিতে চান জামায়াত আমির

এনএসআই কর্মকর্তা সেজে প্রতারণা, অবশেষে গ্রেপ্তার

অন্তর্বর্তী সরকারকে গুছিয়ে নেওয়ার সুযোগ দিতে হবে : জামায়াতের আমির

বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও জাতীয় ৪ নেতার কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও জাতীয় ৪ নেতার কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সে‌প্টেম্বরের ম‌ধ্যে ৭ শতাংশে নাম‌বে মূল‌্যস্ফী‌তি : গভর্নর

এমপি আনারের হত্যাকারীদের প্রায় চিহ্নিত করে ফেলেছি: স্বরাষ্ট্রমন্ত্রী