Thursday , 20 February 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

চাল-চিনি-ভোজ্যতেলে শুল্ক কমানো হয়েছে: এনবিআর চেয়ারম্যান

প্রতিবেদক
Newsdesk
February 20, 2025 7:16 pm

খুলনা প্রতিনিধি :

দ্রব্যমূল্য সহনীয় করতে বিগত দুই তিন মাসে আট-দশটা আইটেমে কর ছাড় দেওয়া হয়েছে। চাল, চিনি, ভোজ্যতেল ও খেজুরের ওপর শুল্ক অনেক কমানো হয়েছে। এসব ক্ষেত্রে জনগণের প্রয়োজনকে বিবেচনায় রাখা হয়েছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) খুলনায় এক মতবিনিময় সভায় অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এসব কথা বলেন।

খুলনা বিভাগের সব বিভাগীয় ও জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে ২০২৫-২০২৬ অর্থবছরের প্রাকবাজেট বিষয়ক এ মতবিনিময় সভা খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে এনবিআর চেয়ারম্যান বলেন, দেশের জিডিপির আকার বিবেচনায় রাজস্ব আদায় অনেক কম। অবকাঠামোগত উন্নয়নসহ দেশের সামগ্রিক উন্নয়নে রাজস্ব আদায়ের গুরুত্ব অনেক। আয়করের চেয়ে পরোক্ষ কর ভ্যাট আদায়ের পরিমাণ বেশি হওয়া অনুচিত, কারণ ধনী-দরিদ্র সবার ওপর এটি প্রযোজ্য। অনেক সময় ভোক্তার কাছ থেকে ভ্যাট আদায় করার পরেও ব্যবসায়ীরা ভ্যাটের টাকা রাষ্ট্রের কোষাগারে জমা দেন না।

তিনি বলেন, আমাদের সবাইকে আইন মানার সংস্কৃতিতে অভ্যস্ত হতে হবে। বিভিন্ন সরকারি দপ্তর থেকে সেবা পেতে নাগরিকদের আয়কর দেওয়ার প্রমাণক জমা দিতে হয়। সংশ্লিষ্ট অফিসগুলোকেও সেবাদানের ক্ষেত্রে সেবাপ্রত্যাশী ব্যক্তির আয়কর প্রদানের নথিপত্র যাচাই করে সেবাদান করা প্রয়োজন। প্রতিটি সিদ্ধান্ত দেওয়ার আগে রাষ্ট্র উপকৃত হবে কি না, সেটি ভাবতে হবে।

বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকারের সভাপতিত্বে মতবিনিময় সভায় জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাংগীর হোসেন, বাংলাদেশ পুলিশের খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. বেলায়েত হোসেন, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (আয়কর নীতি) এ কে এম বদিউল আলম, সদস্য (মূসক নীতি) ড. মো. আবদুর রউফ-সহ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

 

 

 

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

সম্পর্ক গভীর করতেই যুক্তরাষ্ট্র উপদেশ দেয়: মোমেন

ইউনূসকে নিয়ে ওয়াশিংটন পোস্টে বিজ্ঞাপন, সংবাদ নয়: পররাষ্ট্রমন্ত্রী

বাজেটে কোন খাতে কত বরাদ্দ

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

আজ থেকেই ঢাকা কলেজের ঈদের ছুটি শুরু: শিক্ষামন্ত্রী

আজ থেকেই ঢাকা কলেজের ঈদের ছুটি শুরু: শিক্ষামন্ত্রী

শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২৫৩ কোটি টাকার ২ প্রকল্প অনুমোদন

শেখ হাসিনার ১৪০০ বার ফাঁসি হওয়া উচিত: চিফ প্রসিকিউটর

কিস্তিতে পণ্য নেওয়া মৃত ক্রেতার পরিবারকে লাখ টাকা দিল ওয়ালটন প্লাজা

পদ্মা ব্যাংক লুটের এক নম্বর কারিগর ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মখা আলমগীর

ভৈরবে ট্রলার ডুবি : ৩ জনের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্ত