Monday , 3 June 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

হামলায় এসআইয়ের চোখ নষ্ট: রিমান্ডে ৪ ‘হিজড়া’

প্রতিবেদক
Newsdesk
June 3, 2024 9:36 pm

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর পরীবাগ এলাকায় হিজড়াদের হামলায় মো. মোজাহিদ নামে এক উপ-পরিদর্শকের (এসআই) চোখ নষ্ট হওয়ার ঘটনায় রমনা মডেল থানায় একটি মামলা হয়েছে। ওই মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান পরিচালনা করে এখন পর্যন্ত জড়িত সন্দেহে চার হিজড়াকে গ্রেফতার করেছে। পরে আসামিদের আদালতে নিয়ে রিমান্ড আবেদন করলে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

গ্রেফতারকৃত হিজড়ারা হলেন- তানিয়া (১৯), তন্নী ওরফে তিথি (২১), কেয়া (২০) এবং সাথী ওরফে পাভেল (২০)।

সোমবার দুপুরে রমনা ডিসি অফিসে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রমনা থানার ডিসি মুহাম্মাদ আশরাফ হোসেন।

তিনি বলেন, আপাতত ৪ জনকে আটক করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান চলছে।

তিনি জানান, পুলিশের ধারণা, আটককৃতরা নকল হিজড়া। তথাকথিত এসব হিজড়াদের আর ছাড় দেওয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ তাদের আইনের আওতায় আনা হবে।

আহত পুলিশ সদস্যের চোখে আলো ফেরাতে পুলিশ সব চেষ্টা করবে বলেও জানান রমনা থানার ডিসি।

রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার (৩০ মে) রমনা থানার এসআই মোজাহিদসহ পুলিশের একটি দল পরীবাগ এলাকায় রাত্রিকালীন টহল ডিউটি করছিল। রাত আনুমানিক ৩টার দিকে হিজড়াদের একটি দল ছিনতাইয়ের চেষ্টা করে। এসময় সেখানে পুলিশ উপস্থিত হলে হিজড়ারা পুলিশের ওপর হামলা করে।

একপর্যায়ে পুলিশকে লক্ষ্য করে এলোপাথাড়ি ইটপাটকেল নিক্ষেপ করলে একটি ইট এসআই মোজাহিদের চোখে পড়ে। এতে মুজাহিদের চোখের চশমার কাচ ভেদ করে চোখ মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়। এতে তার একটি চোখ নষ্ট হয়ে যায়। এছাড়াও তিনি মুখের বিভিন্ন অংশে আঘাত প্রাপ্ত হন।

তিনি বলেন, এসআই মোজাহিদকে শেরেবাংলা নগর চক্ষু হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার চোখের অপারেশন হয়েছে। এ ঘটনায় রমনা মডেল থানায় একটি পুলিশ বাদী মামলা হয়েছে। হামলায় জড়িত তিন হিজড়াকে শুক্রবার আদালতে সোপর্দ করা হয়। রবিবার (২ জুন) আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। আজ সোমবার (৩ জুন) তাকে আদালতে সোপর্দ করে রিমান্ড চাওয়া হয়।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

ভোটার বাড়ল ৩ লাখ ৯ হাজার ৩১৫

সবার সহযোগিতায় স্বনির্ভর জাতি গড়ে তোলা সম্ভব: প্রধান উপদেষ্টা

সংস্কার টেকসই করতে সমঝোতা পরিষদ গঠন জরুরি

ইয়েমেনের হুতিদের ‘সম্পূর্ণরূপে নির্মূলের’ হুঁশিয়ারি ট্রাম্পের

পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইট নিক্ষেপের ঘটনায় যা বললেন মাদারীপুরের পুলিশ সুপার

বাংলাদেশ বিমানের রোম ফ্লাইটে বোমা পাওয়া যায়নি, নিরাপদে নামলো যাত্রীরা

জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ হবে: প্রতিমন্ত্রী

সরকারের অগ্রাধিকার অনুযায়ী ধাপে ধাপে অর্থনৈতিক সংস্কার : অর্থমন্ত্রী

পাবনায় অস্ত্র তৈরির কারখানা সন্ধান, নেপথ্যে ‘ময়েজ বাহিনী’