Sunday , 18 May 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

গুলিস্তানে আ.লীগের ঝটিকা মিছিল থেকে আটক ১১ জন

প্রতিবেদক
Newsdesk
May 18, 2025 7:49 pm

নিজস্ব প্রতিবেদক :

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এলাকায় ঝটিকা মিছিল করেছেন দলটির কয়েকজন কর্মী। সেখান থেকে ১১ জনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (১৮ মে) বিকেলে গুলিস্তান থেকে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি মোহাম্মদ তালেবুর রহমান।

পুলিশ কর্মকর্তা জানান, তারা আওয়ামী লীগের নামে স্লোগান দিয়ে মিছিল করেছিল৷ এসময় অভিযান চালিয়ে ১১ জনকে আটক করা হয়। এ এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলে জানান তিনি।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর থেকে দলটি রাজধানীতে কিছু ঝটিকা মিছিল করলেও ঘুরে দাঁড়াতে পারেনি। এর মধ্যেই গত ১০ মে ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগের যাবতীয় কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা আরোপ করে সরকার। সন্ত্রাসবিরোধী আইনে এই নিষেধাজ্ঞার ফলে এখন আওয়ামী লীগের নামে কোনো কর্মকাণ্ড চালানো আইনত অপরাধ।

 

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ের শিল্পায়নে বিনিয়োগে আগ্রহী মালয়েশিয়ান প্রতিষ্ঠান

আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে হাসনাত-সারজিসের রিট

ডামি সরকার অনর্গল মিথ্যাচার করছে: রিজভী

ব্যাংকে নেই নতুন নোট, চড়া দামে মিলছে ফুটপাতে

আন্দোলনের মাঝেই তেলাপোকা পাটির প্রতিনিধিদের সঙ্গে সরকারের আলোচনা চলেছে

সৌদিতে সাড়ে ৫ হাজার পাকিস্তানি ভিক্ষুক আটক

পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন চেক প্রধানমন্ত্রীর

চাঁদাবাজির কারণে পাঁচ হাজার টাকার ভাড়া হয় ১২ হাজার: অর্থ উপদেষ্টা

পদ্মা সেতুর ঋণ পরিশোধের ৩১৪ কোটি টাকার বেশি গ্রহণ করেন প্রধানমন্ত্রী

মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ পাড়ি দিল চীনা জাহাজ