Wednesday , 6 December 2023 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

২৮৩ কোটি টাকার সয়াবিন তেল কিনবে সরকার

প্রতিবেদক
Newsdesk
December 6, 2023 5:33 pm


নিজস্ব প্রতিবেদক :

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ২৮৩ কোটি টাকার সয়াবিন তেল কিনবে সরকার।

বুধবার (৬ ডিসেম্বর) সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন আন্তর্জাতিকভাবে সরকারি ক্রয় পদ্ধতিতে রোমানিয়ার অ্যালোনাইট মেডিটাইম অ্যান্ড ট্রেডিং প্রাইভেট লিমিটেড অ্যান্ড মার্ক এক্সিম লিমিটেডের কাছ থেকে দুই কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোন দেওয়া হয়েছে।

লিটারপ্রতি ১৫৪ টাকা ৬২ পয়সা দরে এতে মোট ব্যয় হবে ২৮৩ কোটি ২১ লাখ ১৫ হাজার টাকা।

এর আগে, গত ২২ নভেম্বর আন্তর্জাতিকভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ভারতের গ্রিন নেশন বিল্ডার্স অ্যান্ড ডেভেলপারসের কাছ থেকে এক কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোন দেওয়া হয়।

লিটারপ্রতি ১৫৪ টাকা ৬০ পয়সা দরে এর ব্যয় ধরা হয়েছিল ১৪৩ কোটি ১৮ লাখ ৫৯ হাজার টাকা।

সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান এ তথ্য জানান।

সর্বশেষ - জেলার খবর