বৃহস্পতিবার , ১৪ আগস্ট ২০২৫ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র: শেখ হাসিনার বিরুদ্ধে চার্জশিট

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ১৪, ২০২৫ ৭:৩৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাতের জন্য জুম মিটিংয়ে ষড়যন্ত্রের অভিযোগ এনে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে সিআইডি। এই চার্জশিট গ্রহণ করে সব আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত চার্জশিট গ্রহণ করেন।

এর আগে, এদিন মামলার চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার (সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশন্স) মো. এনামুল হক। পরে আদালত চার্জশিট গ্রহণ করে সব আসামির বিরুদ্ধে  ১২১/১২১ক/১২৪ক ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গ্রেপ্তার তামিল সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১১ সেপ্টেম্বর দিন করা হয়েছে।

এর আগে, ২০২৫ সালের ২৭ মার্চ শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে একই আদালতে মামলাটি দায়ের করেন সিআইডির সহকারী পুলিশ সুপার মো. এনামুল হক। এরপর সিআরপিসির ১৯৬ ধারায় ক্ষমতাপ্রাপ্ত হয়ে সিআইডির এই কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেওয়া হয়। তদন্ত শেষে ২৮৬ জনকে আসামি করে চার্জশিট দাখিল করা হয়।

মামলা সূত্রে জানা যায়, গত বছরের ১৯ ডিসেম্বর ‘জয় বাংলা ব্রিগেড’ এর জুম মিটিংয়ে শেখ হাসিনাসহ অনেকে অংশগ্রহণ করেন। এসময় শেখ হাসিনা তার নেতাকর্মীদের কাছে দেশবিরোধী বক্তব্য দেন। সেইসঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে উৎখাতের নির্দেশ দেন। এ বক্তব্য সারা দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশকারীরা গণতন্ত্রের শত্রু : সালাহউদ্দিন আহমেদ

বিশ্বকাপের দল ঘোষণা বাদ পড়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ

বিশ্বকাপের দল ঘোষণা বাদ পড়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ

জুলাই সনদ বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী

জোর করে নির্বাচনে আনা সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

সিরাজগঞ্জে সাংবাদিককে অপহরণ করে মারধর, ছাত্রদল নেতা বহিষ্কার

দেশকে এগিয়ে নিতে হলে অগ্রাধিকারগুলো চিহ্নিত করতে হবে: রিজওয়ানা

ময়মনসিংহে বাসচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

বাংলাদেশে গ্যাস অনুসন্ধান অব্যাহত রাখতে সহযোগিতা চায় রাশিয়া

পুলিশের ইমেজ ধীরে ধীরে বাড়বে: স্বরাষ্ট্র উপদেষ্টা

কক্সবাজারে পাহাড় ধসে স্বামী-স্ত্রীর মৃত্যু