সোমবার , ২৫ আগস্ট ২০২৫ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

নড়াইলে বিএনপি নেতা হত্যা: আওয়ামী লীগ নেতাসহ ৬ জনের যাবজ্জীবন

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ২৫, ২০২৫ ৫:৫৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

নড়াইল জেলার কালিয়া উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মাসুদ রানা হত্যা মামলায় একই উপজেলার পুরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কাজল মোল্লাসহ ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ সোমবার (২৫ আগস্ট) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. রফিকুল ইসলাম এ রায় দেন।

রায়ে আরও ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ২১ জনকে খালাস দেওয়া হয়েছে।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন সেতু মোল্লা, লিংকু শেখ, সিরাজুল ইসলাম ওরফে শিপুল মোল্লা, লিঠু মোল্লা ও তপু খান ওরফে হাশিব খান। যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেকের ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

বিভিন্ন মেয়াদে কারাদণ্ডপ্রাপ্ত ১১ আসামি হলেন তৈয়েবুর গাজী, হুমায়ুন মোল্লা, লিমন মোল্লা, হৃদয় খান, টনি মোল্লা, সোহাগ মোল্লা, হাসমত মোল্লা, নজরুল মোল্লা, রবি মোল্লা, আবুজর মোল্লা ও সম্রাট মোল্লা। এদের মধ্যে প্রথম সাতজনকে ১০ বছরের কারাদণ্ডসহ ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ মাসের সশ্রম কারাদণ্ড এবং অন্য চার আসামিকে এক বছরের কারাদণ্ডসহ ২০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৭ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে।

এ ছাড়া এই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় ২১ জনকে খালাস দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ডালিয়া পারভীন এসব তথ্য নিশ্চিত করেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০২০ সালের ৫ আগস্ট নড়াইল জেলার কালিয়া থানাধীন এলাকায় পূর্ব শত্রুতার জেরে আসামিরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী দোনলা বন্দুক, শটগান, পিস্তল, রামদা, চাপাতি, শাবল, লোহার রড, হকিস্টিক, হাতুড়ি, বাঁশের লাঠিসহ মারাত্মক অস্ত্রে বেআইনিভাবে সজ্জিত হয়ে অতর্কিত হামলা করে ভিকটিম মাসুদ রানাকে মারাত্মক জখম করেন। ভিকটিম মাসুদ রানাকে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। ওই ঘটনায় মাসুদ রানার ছোট ভাই মামুন শেখ কালিয়া থানায় একটি হত্যা মামলা করেন।

২০২০ সালের ১২ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ৩৮ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরের বছর ১ সেপ্টেম্বর আদালত অভিযোগপত্র গ্রহণ করে বিচার শুরুর আদেশ দেন।

মামলাটির বিচার চলাকালে অভিযোগপত্রভুক্ত ৪৭ জনের মধ্যে ৪০ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত। এই মামলায় বাদীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের জন্য মামলাটি স্থানান্তরের নির্দেশ দেন।

এদিকে রায় ঘোষণার পর আসামিদের মৃত্যুদণ্ড না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে আদালত চত্বরে বিক্ষোভ করেন নিহতের স্বজন ও আসামিদের হামলায় আহত ভুক্তভোগীরা। তাঁরা বিচারককে আওয়ামী লীগের দোসর উল্লেখ করে আদালতে বিভিন্ন স্লোগান দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ডালিয়া পারভিন বলেন, ‘এ রায়ে আমরা সন্তুষ্ট নই। এ মামলার প্রধান আসামি কাজল মোল্লা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সবকিছু প্রমাণ হওয়া সত্ত্বেও তাঁকে ফাঁসির আদেশ না দিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এ রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে আপিল করব।’

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

আওয়ামী লীগের মৃত্যু ঢাকায়, দাফন দিল্লিতে: সালাহউদ্দিন

Rafael Nadal injury update: ‘Big, big breakdown’ puts Monte-Carlo return in doubt

ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করলেও রপ্তানি কমবে না: উপদেষ্টা

নৌকায় ভোট দিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র রুখে দিন: প্রধানমন্ত্রী

প্রধান উপদেষ্টাকে সংস্কার বিষয়ে অগ্রগতি জানালেন কমিশনপ্রধানেরা

টিএসসি ধর্মীয় উপাসনার জায়গা নয়

টিএসসি ধর্মীয় উপাসনার জায়গা নয়

পর্যায়ক্রমে ভোলার গ্যাসক্ষেত্রের সক্ষমতা বাড়বে: জ্বালানি প্রতিমন্ত্রী

রাঙ্গামাটির সাজেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন পার্বত্য উপদেষ্টার

বিএনপি মব কালচার সমর্থন করে না: সালাহউদ্দিন আহমেদ

সাগর-রুনি হত্যা মামলা তদন্তে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট