Monday , 4 August 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

রায়েরবাজার কবরস্থান থেকে ১১৪ মরদেহ উত্তোলনের নির্দেশ

প্রতিবেদক
Newsdesk
August 4, 2025 9:35 pm

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর রায়েরবাজার কবরস্থান থেকে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ১১৪ জনের মরদেহ উত্তোলনের নির্দেশ দিয়েছেন আদালত।

আজ সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এ আদেশ দেন। একই সঙ্গে মরদেহ উত্তোলনের সময় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেওয়া হয়েছে।

‎সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ শামসুদ্দোহা সুমন জানান, আজ মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহিদুল ইসলাম রায়েরবাজার কবরস্থানে গণকবর দেওয়া মরদেহগুলো উত্তোলন চেয়ে এই আবেদন করেন।

‎‎আবেদনে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বিভিন্ন তারিখ ও সময়ে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় বিভিন্ন বয়সের নারী ও পুরুষ নিহত হন। যাদের মধ্যে ১১৪ জন অজ্ঞাতনামা নিহতের মরদেহ অশনাক্তকৃত হিসেবে মোহাম্মদপুরের রায়েরবাজার কররস্থানে দাফন করা হয়েছে। ভবিষ্যতে আইনি পদক্ষেপ গ্রহণ এবং নিহতদের মরদেহ শনাক্ত করার জন্য মরদেহ যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে কবর থেকে উত্তোলন করা একান্ত প্রয়োজন।

আবেদনে আরও বলা হয়েছে, এসব মরদেহ ময়নাতদন্তের রিপোর্ট তৈরি, মরদেহের ডিএনএ সংগ্রহের মাধ্যমে পরিচয় নিশ্চিত হতে হবে। এছাড়া আইনি কার্যক্রম শেষে ডিএনএ প্রোফাইলিংয়ের মাধ্যমে পরিচয় নিশ্চিতকরণের পর পরিবারের চাহিদা অনুযায়ী পরিবারের কাছে হস্তান্তরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

জুলাই মাসের প্রথম ১২ দিনে রেমিট্যান্স এসেছে ১,০৭১ মিলিয়ন ডলার

ধূমপান করা নিয়ে বাগবিতণ্ডা, ছুরিকাঘাতে যুবককে হত্যা

আসিফ মাহমুদের অস্ত্র ইস্যু ‘একটি ভুল’ : স্বরাষ্ট্র উপদেষ্টা

ছাতক এলজিইডি অফিসে ঘুষের রাজত্ব: ‘কোটিপতি অফিস সহকারী’ রিয়াজ মিয়ার বিরুদ্ধে নানা অভিযোগ

তদন্ত ছাড়া কাউকে দুর্নীতিবাজ বলা যাবে না: পররাষ্ট্রমন্ত্রী

নারীর প্রতি সহিংসতার তালিকা করে দ্রুত চার্জশিট দিতে বলেছি : স্বরাষ্ট্র উপদেষ্টা

আলোচনায় হাসিনার দেশে ফেরা

মিরসরাইয়ে লরিচাপায় ৩ শ্রমিক নিহত

সড়ক দুর্ঘটনায় সাংবাদিক আলমগীর আহত

আন্দোলনে নিরাপত্তা বাহিনীর তৎপরতা রাস্তায় বিক্ষোভ উস্কে দিয়েছিল: জাতিসংঘ প্রতিবেদন