বৃহস্পতিবার , ৩১ অক্টোবর ২০২৪ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

সাবেক দুই এমপি ও ব্যাংকের এমডিসহ ৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রতিবেদক
Newsdesk
অক্টোবর ৩১, ২০২৪ ৫:৪৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

সাবেক দুই সংসদ সদস্য (এমপি) ও একটি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সহ চারজনকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার এই আদেশ দেওয়া হয়। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান, তার স্ত্রী শামিমা হাবিব, দুই সন্তান আবুর হাসান তানিম ও সনিয়া হাসান তন্নির দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন।

দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। দুদকের উপপরিচালক সিরাজুল হক তাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদন বলা হয়, হাবিব হাসানের বিরুদ্ধে ভূমি দস্যুতা, পরিবহন চাঁদাবাজি, পদ বাণিজ্য, ডোনেশনের নামে চাঁদাবাজিসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতপূর্বক বিদেশে অর্থ পাচার করে ছেলের নামে কানাডায় বাড়ি ক্রয়সহ নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগটি অনুসন্ধানাধীন রয়েছে।

এতে বলা হয়, অভিযোগ অনুসন্ধানে মামলা হওয়ার সম্ভাবনা রয়েছে। অনুসন্ধানের বিষয়টি রাষ্ট্রের স্বার্থে মানিলন্ডারিং প্রতিরোধে অতীব গুরুত্বপূর্ণ। তারা বিদেশে পলায়ন করতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিতকরণ প্রয়োজন।

ইউনিয়ন ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবিএম মোকাম্মেল হক চৌধুরীর দেশত্যাগ নিষেধাজ্ঞা দিয়েছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া।

এদিন দুদকের উপপরিচালক মো. মাসুদুর রহমান তাঁর দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদ হোসেন জাহাঙ্গীর এই বিষয়ে শুনানি করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।

আবেদনে বলা হয়েছে, মোকাম্মেল তার ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে এসআলম গ্রুপের পরিবারের সদস্যদের অনুকূলে বেআইনিভাবে পাঁচ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ রয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট বাক্তি তার পদের অপব্যবহার করে ও রাজনৈতিক পরিচয়ের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে ও বিদেশে বিপুল পরিমান সম্পদ অর্জন করেছেন বলে তথ্য পাওয়া যাচ্ছে। তিনি ত্যাগ করতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমন রহিত করা আবশ্যক।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

স্বাস্থ্যখাতে জবাবদিহির প্রকট অভাব রয়েছে : স্বাস্থ্য উপদেষ্টা

মোটরসাইকেলে ৮ দেশ ঘুরে আমিরাতে বাংলাদেশি দম্পতি

কোম্পানীগঞ্জে স্ত্রীর মৃত্যুর সংবাদ শুনে স্বামীর মৃত্যু

নতুন সরকারকে আর্থিক ব্যবস্থাপনায় সংযমের পরামর্শ সিপিড’র

ককটেল বিস্ফোরণের ঘটনায় নিক্সন চৌধুরীসহ ৫৯ জনের নামে মামলা

ডেভিল শেষ না হওয়া পর্যন্ত অপারেশন চলবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

জকসু নির্বাচন: ২১ বছর অপেক্ষার পর ক্যাম্পাসে ভোট উৎসব

সড়ক উন্নয়নের নামে অর্থ লোপাট : বাড়ছে দুর্ভোগ লোপাটচক্রের হোতা সেলিম, মতিউর

এনআইডির তথ্য ফাঁস, পাঁচ প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৩৭ বন্দিকে মুক্তি দিচ্ছে সরকার