Friday , 29 March 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

কুয়াকাটা সৈকতে বড় দুটি মৃত কচ্ছপ, গায়ে আঘাতের চিহ্ন

প্রতিবেদক
Newsdesk
March 29, 2024 3:21 pm

পটুয়াখালী প্রতিনিধি :

গায়ে আঘাতের চিহ্ন নিয়ে কুয়াকাটা সমুদ্র সৈকতে বিশাল আকারের দুটি মৃত কচ্ছপ ভেসে এসেছে। অলিভ রিডলে প্রজাতির জলপাই রঙের কচ্ছপ দুটি উদ্ধারের পর নমুনা সংগ্রহ করে মাটিচাপা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার রাতে জোয়ারে কুয়াকাটার পশ্চিম সৈকত বালুচর থেকে মৃত কচ্ছপ দুটি উদ্ধার করা হয়।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য আবুল হোসেন রাজু জানান, প্রতিটি কচ্ছপের ওজন প্রায় ৩৫ থেকে ৪০ কেজি করে। কচ্ছপ দুটির শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ধারনা করা হচ্ছে, কচ্ছপ দুটি শরীরের ওপরের অংশে ভারি কোনো বস্তু দিয়ে আঘাত করায় এগুলো মারা গেছে। রাতেই কচ্ছপ দুটির নমুনা সংগ্রহ করে মাটি চাপা দেয়া হয়েছে।

তিনি জানান, গত কয়েক বছর আগে ডিম পাড়ার অভয়াশ্রম তৈরি করা হলে কুয়াকাটায় বিশাল বিশাল কচ্ছপ ভেসে এসেছিল। কিন্তু পর্যটক ও স্থানীয় গ্রামবাসীর অবহেলায় সেই অভয়াশ্রম এখন উন্মুক্ত ভ্রমণ স্পটে পরিণত হয়েছে। তাই এখানে জীবিত কচ্ছপ খুব একটা দেখা যাচ্ছে না।

পটুয়াখালী ইকোফিশের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, কুয়াকাটায় ভেসে আসা মৃত কচ্ছপ দুটির বৈজ্ঞানিক নাম লেপিডোসেলিম ওলিভাসিয়া। অলিভ রিডলে প্রজাতির এই কচ্ছপগুলো ৫০ থেকে ৮০ বছর বেঁচে থাকে। এদের প্রধান খাবার জেলিফিশ। গত কয়েকদিন ধরে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে প্রচুর জেলিফিশ ভেসে আসে। এ জেলিফিশ খেতে এসে এগুলো মারা পরতে পারে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের চার দিন পর দুই মাদ্রাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার

সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন

১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বাচ্চুসহ ৯ জনের নামে দুদকের মামলা

ফারাক্কার ১০৯ গেট খুলল ভারত, বন্যাঝুঁকিতে বাংলাদেশের যেসব জেলা

কক্সবাজারে ৬ কোটি টাকার ইয়াবা ও ক্রিস্টাল আইস জব্দ

ভুয়া প্রতিবেদনের জেরে সিঙ্গাপুরে যেতে পারছে না কয়েক শ’ দক্ষ শ্রমিক

শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলার জন্য ফিট শান্ত

দুর্নীতির মামলায় ইমরান খান ও তার স্ত্রীর কারাদণ্ড

মোস্তাফিজ বিশ্বকাপ দলে থাকলে বাংলাদেশ দলের নিরাপত্তা ঝুঁকি বাড়বে

বিএনপিকে ভুলের খেসারত অনেক দিন দিতে হবে : কাদের