Monday , 16 September 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

সিয়াম হত্যায় আসাদুজ্জামান নূর ও মাহবুব আলী কারাগারে

প্রতিবেদক
Newsdesk
September 16, 2024 5:18 pm


নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর মিরপুর থানার সিয়াম হত্যা মামলায় সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর ও সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিন, তাদের আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ।

এর আগে দুপুরে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় তাদের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামিপক্ষে আইনজীবী জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে রবিবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর বেইলি রোড এলাকা থেকে সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। অপরদিকে রাজধানীর সেগুনবাগিচা থেকে সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে গ্রেফতার করে ডিবি পুলিশের একটি দল।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ভিকটিম সিয়াম সরদার (১৭) রাজধানীর মিরপুরের হোটেল রাব্বানীতে চাকরি করতেন। গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ডিউটি শেষে বাসায় যাওয়ার পথে মিরপুর-১০ এ গুলিতে আহত হন। তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় গত ৪ সেপ্টেম্বর তার বাবা সোহাগ সরদার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি হত্যা মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মিরপুর থানাকে এজহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ১১৪ জনকে আসামি করা হয়।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

যৌথ অভিযান: ২৬ দিনে ২৪৩ অস্ত্র উদ্ধার, গ্রেফতার ১১০

লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা

সাগর-রুনি হত্যার বিচার দাবিতে বুধবার স্মারকলিপি দেবে ডিআরইউ

পটুয়াখালীতে নৃশংসভাবে কলেজছাত্রকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

‘গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আন্দোলন চালবে :গয়েশ্বর চন্দ্র রায়

গাজী নজরুলের পদত্যাগ দাবি : উত্তাল শ্যামনগর, কুশপুত্তলিকা দাহ

তামিমের ৮ হাজার রান

কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের বিষয়ে আলোচনা হয়নি: রিজওয়ানা হাসান

শিখা অনির্বাণে সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর

বাংলাদেশের বক্তব্যে আশ্বস্ত বিদেশি বন্ধুরা: পররাষ্ট্র উপদেষ্টা