শনিবার , ২ মার্চ ২০২৪ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

ভুয়া পরিচয়ে অর্ধ শতাধিক নারীর সাথে প্রতারণা

প্রতিবেদক
Newsdesk
মার্চ ২, ২০২৪ ৮:৫৮ অপরাহ্ণ


খুলনা প্রতিনিধি :

খুলনায় ভুয়া পরিচয়ে প্রতারণার করে অর্ধ শতাধিক নারীর সাথে অবৈধ সম্পর্ক ও অর্থ-স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বিপ্লব বড়াল (৩২) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় বিপ্লব বড়ালকে গ্রেফতার করেছে পুলিশ।

বিপ্লব বড়াল ঝালকাঠির কাঠারিয়া এলাকার ডিএম বড়ালের ছেলে। বিপ্লব বড়াল দীর্ঘদিন থেকেই খুলনায় অবস্থান করে বিভিন্ন নারীর সাথে প্রতারণা করে আসছিলেন।

শনিবার দুপুরে খুলনা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম।

রকিবুল ইসলাম বলেন, বিপ্লব বড়ালের বিরুদ্ধে ভুয়া এনএসআই বা পুলিশ কর্মকর্তার পরিচয় দিয়ে মেয়েদের সাথে সম্পর্ক করে ভিডিও চিত্র ধারণ করতেন। পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন এবং অর্থ-স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

তিনি আরও বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে তাকে গ্রেফতারের পর তার কাছ থেকে এনএসআই’র ভুয়া পরিচয়পত্র ও দু’টি পুুলিশের মাস্ক উদ্ধার হয়। জিজ্ঞাসাবাদে বিপ্লব চাকরি ও বিয়ের প্রলোভন দেখিয়ে অর্ধ শতাধিক নারীর সাথে শারীরিক সম্পর্ক এবং অর্থ আত্মসাতের কথা স্বীকার করে। তার বিরুদ্ধে ডাকাতি, মারামারি ও হত্যা প্রচেষ্টা মামলা রয়েছে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

নির্বাচিত সরকারই দেশ চালাবে: মির্জা ফখরুল

কোনো শঙ্কা নেই, শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারবেন: আইজিপি

আগামী ৩ থেকে ৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন: আইন উপদেষ্টা

সীমান্ত সম্মেলনে গুরুত্ব পাচ্ছে সীমান্ত হত্যা ও অবৈধ অনুপ্রবেশ

শহিদ মিনারে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবস্থান

শেখ হাসিনার পতন হলেও শাসনব্যবস্থার পরিবর্তন হয়নি: বাম মোর্চা

তিন সাংবাদিকদের ওপর হামলা, স্বেচ্ছাসেবক দলের ২ নেতা বহিষ্কার

ভারতের পার্লামেন্টে এমপিদের হাতাহাতি, দু’জন আইসিইউতে

সব ধরনের চাঁদাবাজি বন্ধে কঠোর হওয়ার নির্দেশ আইজিপির

পুলিশে দুর্নীতি-শৃঙ্খলা ভঙ্গে কোনো ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা