মঙ্গলবার , ২৬ মার্চ ২০২৪ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

টেস্ট দলে ফিরলেন সাকিব

প্রতিবেদক
Newsdesk
মার্চ ২৬, ২০২৪ ৪:২৫ অপরাহ্ণ

স্পোসর্ট ডেস্ক :

শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজের পুরোটা সময় ছুটি নিলেও শেষ টেস্টের দলে ফিরেছেন সাকিব আল হাসান। সর্বশেষ প্রায় এক বছর আগে তিনি টেস্ট খেলেছিলেন। তাকে জায়গা করে দিয়েছেন তাওহিদ হৃদয়।

বিশ্বকাপের পরে জাতীয় দলের হয়ে কোন ম্যাচ খেলেননি সাকিব আল হাসান। বিশ্বকাপে আঙুলের ইনজুরির কারণে শেষ ম্যাচে খেলা হয়নি তার। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট ও অ্যাওয়ে ওয়ানডে এবং টি-২০ সিরিজ মিস করেন তিনি। বিপিএল দিয়ে ক্রিকেটে ফিরলেও শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ও টি-২০ সিরিজ থেকে বিশ্রাম নেন মাগুরা থেকে জাতীয় নির্বাচন করে সংসদ সদস্য হওয়া সাকিব আল হাসান। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজেও খেলার কথা ছিল না তার। তবে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের হয়ে ডিপিএল খেলা সাকিব তার মত বদলিয়ে দ্বিতীয় টেস্ট খেলতে আগ্রহ জানিয়েছিলেন।

এদিকে না খেলেই চোট পাওয়া পেসার মুশফিক হাসান ছিটকে গেছেন দল থেকে। তার বদলে দলে ফিরেছেন হাসান মাহমুদ। মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সিলেটে ৩২৮ রানের বিশাল ব্যবধানে প্রথম ম্যাচ জিতে সিরিজে ১-০ তে এগিয়ে আছে শ্রীলংকা। আগামী ৩০ মার্চ চট্টগ্রামে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান, সাদমান ইসলাম, লিটন দাস, মুমিনুল হক, সাকিব আল হাসান, শাহাদাত হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, নাহিদ রানা ও হাসান মাহমুদ।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

পিলখানা হত্যাকাণ্ডে শহীদ ৫৭ সেনা কর্মকর্তার কবর জিয়ারত তারেক রহমানের

নারী সংস্কার কমিশনের ‘বিতর্কিত’ ধারার বৈধতা নিয়ে রিট খারিজ

রামুর দুর্গম পাহাড়ে অস্ত্রের কারখানায় র‍্যাবের অভিযান: আটক ৪

মতিঝিলে গার্মেন্টস কর্মীদের সড়ক অবরোধ, তীব্র যানজট

অনেক সংগ্রাম করে ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছি : প্রধানমন্ত্রী

১৫ বছরে প্রতিবেশী দেশ অনেক সুবিধা নিয়েছে, আর না: স্বরাষ্ট্র উপদেষ্টা

দুই বছরের জন্য ঢাকা প্রেস ক্লাবের নয়া কমিটি অনুমোদিত

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

ধানমন্ডি ৩২ নম্বরে উত্তেজনা, পুলিশের ৩ গাড়ি ভাঙচুর

দ্রুতই জুলাই সনদ তৈরি হবে: আলী রীয়াজ