সোমবার , ২৮ এপ্রিল ২০২৫ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

নটিংহ্যামকে হারিয়ে ফাইনালে ম্যানসিটি

প্রতিবেদক
Newsdesk
এপ্রিল ২৮, ২০২৫ ৩:০৫ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক :

প্রিমিয়ার লিগের শিরোপা দৌড় থেকে ছিটকে যাওয়া এবং চ্যাম্পিয়নস লিগের বিদায়ের পর ম্যানচেস্টার সিটির জন্য এবারের মৌসুমটা হতাশারই বলা যাচ্ছিল। তবে, পেপ গার্দিওলার শিষ্যরা এখনো একটি শিরোপা জয়ের স্বপ্ন বাঁচিয়ে রেখেছে।

রবিবার (২৭ এপ্রিল) রাতে এফএ কাপের সেমিফাইনালে নটিংহ্যাম ফরেস্টকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে তারা।

ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই সেমিফাইনালে ২-০ গোলের জয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে সিটি। দলের হয়ে একটি করে গোল করেন রিকো লুইস ও জস্কো গাভার্দিওল। আগামী ১৭ মার্চ অনুষ্ঠিতব্য ফাইনালে ক্রিস্ট্যাল প্যালেসের মুখোমুখি হবে গার্দিওলার দল।

ম্যাচের শুরুতেই প্রতিপক্ষের রক্ষণ ভেঙে এগিয়ে যায় ম্যানসিটি। ম্যাচের মাত্র দ্বিতীয় মিনিটেই দুর্দান্ত ফিনিশিংয়ে গোল করেন রিকো লুইস। প্রথমার্ধের বাকি সময়ে আর কোনো গোল না হলেও সিটি দাপটের সঙ্গেই আধিপত্য ধরে রাখে।

বিরতির পর আরো আক্রমণাত্মক হয়ে ওঠে সিটি। দ্বিতীয়ার্ধের শুরুতে আরো একবার প্রতিপক্ষের জালে বল জড়ান ক্রোয়াট ডিফেন্ডার গাভার্দিওল। এরপর ব্যবধান ধরে রেখে নির্বিঘ্নেই জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে স্কাই ব্লুজরা।

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন দ. আফ্রিকা

সংবর্ধিত হলেন বিজয় বহর-২০২৩র সভাপতি ইসমাইল হোসেন

এবার ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ওয়ালটনের ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ

মে মাসে রেমিট্যান্স এসেছে ২২৫ কোটি ডলার

বিমানবন্দরে প্রবাসীদের দুর্দশা-হয়রানি লাঘবে পদক্ষেপ নেবে সরকার

ভুরুঙ্গামারীতে হাতকড়াসহ দুই আসামি ছিনতাই, ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

পিলখানা হত্যাকাণ্ডে শহীদ ৫৭ সেনা কর্মকর্তার কবর জিয়ারত তারেক রহমানের

সঙ্গীতজগতের নক্ষত্রপতন: না-ফেরার দেশে আশা ভোসলে

৬ বছর পর রাষ্ট্রীয় অনুষ্ঠানে সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া

করহার খুব বেশি কমানোর সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান