শুক্রবার , ২০ জুন ২০২৫ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

৬ বছর পর এশিয়ান আর্চারিতে সোনা জিতল বাংলাদেশ

প্রতিবেদক
Newsdesk
জুন ২০, ২০২৫ ৫:৩৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

পুরুষদের রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টে বাংলাদেশকে সোনা এনে দিলেন আব্দুর রহমান আলিফ। আজ সিঙ্গাপুরে এশিয়ান আর্চারির এই ইভেন্টের ফাইনালে বাংলাদেশের আলিফ ৬-৪ সেট পয়েন্টে হারিয়েছেন জাপানের গাকুতো মিয়াতোকে।

এশিয়ান আর্চারিতে ৬ বছর পর সোনা জিতল বাংলাদেশ। এর আগে ২০১৯ সালে এশিয়া কাপ আর্চারির লেগ-৩-এ বাংলাদেশের হয়ে সোনা জিতেছিলেন রোমান সানা।

গত মঙ্গলবার চীনা তাইপের চেন পিন-আনকে ৬-৪ সেট পয়েন্টে হারিয়ে পুরুষ রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে উঠে পদক নিশ্চিত করেছিলেন আব্দুর রহমান আলিফ। ফাইনালে জাপানের মিয়াতোকে হারানোয় নিশ্চিত হয় সোনা।

তবে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে ফাইনালে। প্রথম সেটে আলিফের স্কোর ছিল ২৮, মিয়াতোর ২৭। পরের সেটে আলিফ করেন ২৯, মিয়াতো ২৮। পরের দুই জাপানি মিয়াতো জিতলে ৪ সেট শেষে ৪-৪-এ সমতা। কে জিতবে ফাইনাল—এমন উত্তেজনা নিয়েই শুরু হয় পঞ্চম সেট। যেখানে আলিফের ২৯ স্কোরের বিপরীতে ২৬ করেন মিয়াতো। আর তাতেই জিতে যান আলিফ।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

স্বরাষ্ট্র উপদেষ্টার নামে ভুয়া অডিও কল রেকর্ড, মন্ত্রণালয়ের প্রতিবাদ

ভারতকে কাঁদিয়ে ফাইনালে বাংলাদেশ

হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধে সমর্থন দেবে না যুক্তরাজ্য: স্টারমার

কাদের-আসাদুজ্জামানের ওপর নিষেধাজ্ঞা দিতে ছয় কংগ্রেস সদস্যের চিঠি

আসিফ নজরুলকে হেনস্তায় জামায়াতের নিন্দা

আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন প্রবাসীরা, বাদ হচ্ছে ইভিএম

৪০ দিনে ২৫০ যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

পবিত্র রমজানে নিত্যপণ্যের সংকট হবে না: প্রধানমন্ত্রী

খুলনায় যুবককে হত্যায় গ্রেপ্তার ৩, অস্ত্র-গুলি জব্দ

অন্তর্বর্তী সরকারের আমলে বিচারবহির্ভূত হত্যা দুর্ভাগ্যজনক: মির্জা ফখরুল