Thursday , 24 October 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের ৬ কর্মকর্তা

প্রতিবেদক
Newsdesk
October 24, 2024 9:18 pm

নিজস্ব প্রতিবেদক :

পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার ৬ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) করা হয়েছে।

বৃহস্পিতিবার (২৪ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব তৌসিফ আহমেদ স্বাক্ষরিত এক আদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়, পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. আকরাম হোসেন, আবু নাছের মোহাম্মদ খালেদ ও মোসলেহ উদ্দিন আহমেদকে অধিদপ্তরের অতিরিক্ত আইজিপির চলতি দ্বায়িত্বে পদায়ন করা হয়েছে। এছাড়া গাজীপুর মহানগরীর পুলিশ কমিশনার ডিআইজি খোন্দকার রফিকুল ইসলামকে বিশেষ শাখার আইজিপির চলতি দ্বায়িত্বে, পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের (পিবিআই) ডিআইজি মো. মোস্তফা কামালকে পিবিআইয়ের অতিরিক্ত আইজিপির চলতি দ্বায়িত্বে ও শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মো. ছিবগাত উল্লাহকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজিপি পদে পদায়ন করা হয়েছে।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ