Sunday , 11 May 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

আমলাতন্ত্রের ওনারশিপ ছাড়া দেশে সংস্কার সম্ভব না

প্রতিবেদক
Newsdesk
May 11, 2025 6:19 pm

নিজস্ব প্রতিবেদক

আমলাতন্ত্রের ওনারশিপ ছাড়া দেশে সংস্কার সম্ভব না বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, ‘বিচার বিভাগ স্বাধীন না করে নির্বাহী বিভাগের একচ্ছত্র ক্ষমতা রেখে গণতন্ত্র সম্ভব নয়। সংবিধানের মধ্যে শেখ হাসিনা তৈরিতে কোনো বাধা ছিল না। সাংবিধানিকভাবেই স্বৈরতন্ত্র কায়েম করা গেছে।’

রোববার (১১ মে) রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো সংস্কারে নাগরিক উদ্যোগ ‘নাগরিক কোয়ালিশন’ আয়োজিত ‘সংবিধান সংস্কারে নাগরিক জোটের ৭ প্রস্তাব’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

বাংলাদেশে একটি রিপাবলিক তৈরির চেষ্টা করা হচ্ছে জানিয়ে আলী রীয়াজ বলেন, ‘জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের প্রতি দায় থেকে নতুন রাষ্ট্র গঠনের চেষ্টা করা হবে। তবে শুধু বর্তমান পরিস্থিতি বিবেচনা করে ভবিষ্যৎ বাংলাদেশ নির্মাণ করা যাবে না।’

 

সর্বশেষ - জেলার খবর