Thursday , 30 January 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

ইজতেমা ময়দানে নিরাপত্তা ঝুঁকি নেই : র‌্যাব মহাপরিচালক

প্রতিবেদক
Newsdesk
January 30, 2025 4:24 pm

টঙ্গী প্রতিনিধি :

র‌্যাবের মহাপরিচালক একেএম শহিদুর রহমান বলেছেন, টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে নিরাপত্তাজনিত কোনো ঝুঁকি নেই। দুইপক্ষের অন্তর্কোন্দল ছাড়া আপাতত অন্যকোনো ঝুঁকি আমরা দেখছি না। ময়দানের সার্বিক নিরাপত্তায় যে ধরনের ব্যবস্থা নেওয়ার দরকার তার সবগুলোই ইতোমধ্যে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দান পরিদর্শন শেষে র‌্যাবের কন্ট্রোল রুমে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন র‌্যাব মহাপরিচালক।

র‌্যাব মহাপরিচালক আরও বলেন, ইজতেমায় আগত মুসল্লিদের নিরাপত্তায় র‌্যাবের ফুট পেট্রোল, গাড়ি টহল, মোটরসাইকেল টহল, স্ট্রাইকিং ফোর্স, রিজার্ভ ফোর্স, ড্রোন পর্যবেক্ষক দল, ময়দানসহ আশপাশের এলাকায় ১২৩ সিসি টিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে। এছাড়াও নদী পথে র‌্যাবের স্পিডবোডের মাধ্যমে নৌ-টহল রয়েছে। ইজতেমা উপলক্ষে টঙ্গীতে দেশ-বিদেশের লাখো মুসল্লির সমাগম ঘটে। এতে মোবাইল চুরি, ছিনতাইকারি, মলম পার্টি, মাদকাসক্ত, উচ্ছৃঙ্খলতা ও পকেটমারদের দৌরাত্ম্য রোধে ব্যাপক গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

ইজতেমাকে ঘিরে ছোটখাটো কিছু অপরাধ সংঘটিত হয়ে থাকে সে বিষয়টি মাথায় রেখে র‌্যাব, সেনাবাহিনী ও পুলিশসহ অন্যান্য বাহিনীর সদস্যরা ময়দানের নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন।

এ সময় র‌্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জাহিদুল করিমসহ র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

 

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত
আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মতবিনিময়

আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মতবিনিময়

যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ মণি’র ৮৫তম জন্মদিন আজ

‘ফজু পাগলা’ উপাধি পেয়ে উচ্ছ্বসিত ফজলুর রহমান

সাদিক অ্যাগ্রোর সূত্র ধরে এবার বিমানবন্দর কাস্টমসে দুদকের অভিযান

তাসাউফতত্ত্ব ও সুফি মেডিটেশন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

যমুনা রেলসেতুর উদ্বোধন: উত্তরবঙ্গে ট্রেনযাত্রায় সময় বাঁচবে ৩০ মিনিটেরও বেশি

মাদকের গডফাদারদের আইনের আওতায় আনার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

মানবতাবিরোধী অপরাধের মামলায় ভাঙ্গা থানার ওসি গ্রেপ্তার

হত্যার রাজনীতির মূলহোতা বিএনপি: কাদের

হত্যার রাজনীতির মূলহোতা বিএনপি: কাদের

ডিসেম্বর টু জুন নয়, দ্রুত রোডম্যাপের দাবি বিএনপির