Monday , 25 November 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

ইসলামী ব্যাংকের দুই পরিচালকসহ চারজনকে দুদকের জিজ্ঞাসাবাদ

প্রতিবেদক
Newsdesk
November 25, 2024 8:16 pm

নিজস্ব প্রতিবেদক :

ইসলামী ব্যাংকের অর্থ আত্মসাতের অভিযোগে ব্যাংকের ইসি কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিনসহ চারজনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে কমিশনের উপপরিচালক মো. ইয়াছির আরাফাতের নেতৃত্বে অনুসন্ধান টিমেরে সদস্যরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন।

জিজ্ঞাসাবাদ করা অপর চারজন হলেন- ব্যাংকের পরিচালক প্রফেসর ড. মো. সিরাজুল করিম, খুরশীদ-উল-আলম, ইসি কমিটির সদস্য নাজমুল হাসান ও শরীয়া শাখার সদস্য সচিব ডক্টর আবদুস সামাদ। দুদক সূত্রে এ খবর জানা গেছে।

সূত্র জানায়, আজ ব্যাংকের উচ্চ পর্যায়ের আটজনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। এর মধ্যে চারজন হাজির হয়েছিলেন। বাকি চারজন হাজির হননি। জিজ্ঞাসাবাদের জন্য চিঠি দিয়ে ডাকা যে চারজন হাজির হননি অভিযোগ সম্পর্কে তাদের কোনো বক্তব্য নেই বলে ধরে নেওয়া হবে।

ঋণের নামে ইসলামী ব্যাংকের ৩ হাজার ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। চট্টগ্রামের আসাদগঞ্জের মেসার্স মুরাদ এন্টারপ্রাইজের মালিক মো. গোলাম সরওয়ার চৌধুরীসহ অন্যদের বিরুদ্ধে ঋণের নামে ইসলামী ব্যাংকের বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ সম্পর্কে আজ সোমবার ওই চারজনের বক্তব্য গ্রহণ করা হয়।

 

সর্বশেষ - রাজনীতি