Friday , 22 March 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

ঈদযাত্রায় বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

প্রতিবেদক
Newsdesk
March 22, 2024 3:54 pm

নিজস্ব প্রতিবেদক :

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ শুক্রবার সকাল থেকেই আন্তঃজেলার সব বাস কাউন্টার থেকে অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে। একইসঙ্গে যাত্রীরা অনলাইনের মাধ্যমে অগ্রিম টিকিট সংগ্রহ করতে পারছেন।

বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক এবং শ্যামলী এন আর ট্রাভেলসের ব্যবস্থাপনা পরিচালক শুভঙ্কর ঘোষ রাকেশ বলেন, ‘ঈদযাত্রায় যাত্রীরা যাতে বাসের অগ্রিম টিকিট সুশৃঙ্খলভাবে কাউন্টার থেকে কিনতে পারেন, সে জন্য বাস মালিকদের পক্ষ থেকে মনিটরিং টিম কাজ করছে। এছাড়া প্রশাসনের গোয়েন্দা নজরদারির মাধ্যমেও টিকিট কালোবাজারি রোধ করা হবে। বাসের কোনো টিকিট কালোবাজারি হবে না।’

ঈদ যাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে তিনি বলেন, ‘বিআরটিএর নির্ধারিত ভাড়া অনুযায়ী বাসের ভাড়া নেওয়া হবে। ভাড়ার তালিকার বাইরে বাড়তি ভাড়া নেওয়া যাবে না। সব বাস মালিককে সেই নির্দেশনা দেওয়া হয়েছে।’

এদিকে, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২৪ মার্চ ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। শতভাগ টিকিট বিক্রি হবে অনলাইনে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১১ এপ্রিল দেশে পালিত হতে পারে ঈদুল ফিতর। এবার সাপ্তাহিক ছুটি এবং পয়লা বৈশাখের ছুটি মিলিয়ে ৫/৬ দিনের ছুটি মিলতে পারে ঈদে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে ক’ওয়েলথ মহাসচিবের অভিনন্দন

‘ধানের শীষ নিয়ে টানাটানি কেন, শাপলা দিতে তো বাধা দেইনি’

হাজারীবাগের গণকটুলি সিটি কলোনী এলাকায় যৌথবাহিনীর অভিযান: আটক ১৫

নতুন ৪১ ডেপুটি ও ৬৭ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ

সাবেক সিইসি হাবিবুল আউয়াল ৩ দিনের রিমান্ডে

সরকারি কর্মচারীদের আন্দোলন একদিনের জন্য স্থগিত

চট্টগ্রামে বিএনপি-পুলিশ সংঘর্ষে ওসিসহ ৫ জন আহত

বিএনপি যেকোনো মূল্যে ভোটের অধিকার প্রতিষ্ঠায় প্রতিজ্ঞাবদ্ধ : তারেক রহমান

রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার প্রতিবাদে অবরোধ-বিক্ষোভ

পেনশনের ফাইল আটকে ঘুষ দাবি: ক্ষোভ থেকে তরুণ শাহেদের চালু করা ‘ঘুষ.সাইট’-এ হাজারো অভিযোগ