Monday , 4 August 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদ আর নেই

প্রতিবেদক
Newsdesk
August 4, 2025 5:38 pm

নিজস্ব প্রতিবেদক :

সাবেক সেনাপ্রধান ও মুক্তিযোদ্ধা এম হারুন-অর-রশীদ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। সোমবার (৪ আগস্ট) দুপুরে চট্টগ্রাম ক্লাবের একটি আবাসিক কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ক্লাব কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনী ধারণা করছে, তিনি রাতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

চট্টগ্রাম ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফ উদ্দিন জানান, সাবেক সেনাপ্রধান ক্লাবের গেস্টহাউসে একা ছিলেন। সকাল পর্যন্ত কক্ষ থেকে তিনি বের হননি। দীর্ঘসময় সাড়া না পেয়ে ক্লাবের পক্ষ থেকে উদ্বেগ দেখা দেয়। পরে দুপুর ১২টার দিকে পুলিশ ও সামরিক বাহিনীর সদস্যদের উপস্থিতিতে কক্ষের দরজা খুলে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়।

খবর পেয়ে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) একটি চিকিৎসক দল ক্লাবে এসে তার শারীরিক অবস্থা পরীক্ষা করেন। পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল করিম। তিনি বলেন, চিকিৎসকরা প্রাথমিকভাবে এটিকে স্বাভাবিক মৃত্যু বলে মনে করছেন।

তিনি ১৯৪৮ সালে চট্টগ্রামের হাটহাজারীতে জন্মগ্রহণ করেন। এম হারুন-অর-রশীদ পাকিস্তানের কাকুলস্থ মিলিটারি একাডেমি থেকে প্রশিক্ষণ শেষ করে পাকিস্তান সেনাবাহিনীতে কমিশনপ্রাপ্ত হন।

১৯৭১ সালে তিনি পাকিস্তান সেনাবাহিনীর চতুর্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কর্মরত ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে ব্রাহ্মণবাড়িয়ায় এই রেজিমেন্টের বাঙালি সেনারা শাফায়াত জামিলের নেতৃত্বে বিদ্রোহ করেন। মুক্তিযুদ্ধের অবদানের জন্য তিনি ‘বীর প্রতীক’ খেতাবে ভূষিত হন।

২০০০ সালের ২৪ ডিসেম্বর তিনি লেফটেন্যান্ট জেনারেল পদে উন্নীত হন। একই দিন তিনি বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নেন। ২০০২ সালের ১৬ জুন জেনারেল হাসান মশহুদের কাছে দায়িত্ব হস্তান্তরের মাধ্যমে তিনি অবসরে যান।

অবসরের পর তিনি কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ফিজিতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা : তথ্য উপদেষ্টা

বিএনপির নেতাদের মিথ্যাচার হত্যাকান্ডের চেয়েও বীভৎস কুৎসিত : তথ্যমন্ত্রী

আবু সাঈদ হত্যা মামলায় ২৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সব বিষয়ে ঐক্যমত্য সম্ভব নয় : আমীর খসরু

রাজধানীতে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

বাংলাদেশ সব সময় ফিলিস্তিনি জনগণের পাশে আছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশের মধ্যমেয়াদি অর্থনৈতিক সম্ভাবনার উন্নতি হয়েছে: বিশ্বব্যাংক

এমপিদের আয়-ব্যয়ের হিসাব উন্মুক্ত করার আহ্বান টিআইবির

বাংলাদেশে কোনো দুর্ভিক্ষ হবে না: গভর্নর

সমুদ্র উপকূল নিরাপত্তায় বিগত ৬ মাসের সাফল্য তুলে ধরলো কোস্ট গার্ড