Friday , 17 May 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

ঋণখেলাপি বিএনপির সময় বেশি ছিল: আইনমন্ত্রী

প্রতিবেদক
Newsdesk
May 17, 2024 4:26 pm

নিজস্ব প্রতিবেদক :

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, এখন বাংলাদেশের উন্নয়ন হচ্ছে। এই উন্নয়নের বিষয়টি মির্জা ফখরুলসহ বিএনপির সহ্য হচ্ছে না। এজন্য তাদের মাথা খারাপ হয়ে গেছে। ঋণখেলাপীদের তালিকা বিএনপির সময় বেশি ছিল।

শুক্রবার (১৭ মে) দুপুর সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার প্রত্যন্ত বনগজ-কৃষ্ণনগর সড়কে তিতাস নদীর উপর নির্মাণাধীন সেতুর কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি। সেসময় ‘বাংলাদেশ ব্যাংকের পরিস্থিতি ভয়ংকর’- বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর করা এমন মন্তব্যের বিষয়ে স্থানীয় সাংবাদিকরা জানতে চান।

আইনমন্ত্রী বলেন, ‘২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত যখন বিএনপি সরকার বাংলাদেশ শাসন করেছে তখন তারা যুদ্ধাপরাধী, রাজাকার, আল-বদর নিজেরা পাকিস্তানের দালাল হয়ে এদেশের জনগণকে শোষণ করতো, শাসন করতো এবং অত্যাচার করতো। আর এখনের চিত্র হলো বাংলাদেশের উন্নয়ন হচ্ছে। এই উন্নয়নের বিষয়টা মির্জা ফখরুলসহ বিএনপির সহ্য হচ্ছে না। এজন্য তাদের মাথা খারাপ হয়ে গেছে।’

এর আগে আইনমন্ত্রী আনিসুল হক ঢাকা থেকে মহানগর প্রভাতী ট্রেনযোগে তার নিজ নির্বাচনী এলাকা আখাউড়ায় আসেন। এসময় আইন মন্ত্রণালয়ের সচিব গোলাম সারওয়ার, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজলসহ অনেকে উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী সেখান থেকে তার গ্রামের বাড়ি কসবা উপজেলার পানিয়ারূপের উদ্দেশে রওনা দেন।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

টেস্ট বাণিজ্য ও অপ্রয়োজনীয় সিজারের বিরুদ্ধেও কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর

নেত্রকোনায় গণমাধ্যমকর্মীকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ পুলিশের বিরুদ্ধে

‘ধানের শীষ নিয়ে টানাটানি কেন, শাপলা দিতে তো বাধা দেইনি’

বেনজীরের ‘ডক্টরেট’ ডিগ্রি স্থগিত করল ঢাবি

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী যুবলীগের ৩ নেতা গ্রেপ্তার

জিএম কাদেরের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

রাজবাড়ীতে গ্রাম পুলিশ হত্যার ঘটনায় মামলা দায়ের

৬ কোটি টাকার ‘অবৈধ সম্পদ অর্জনে’ স্ত্রীসহ ইনুর বিরুদ্ধে মামলা

কক্সবাজারে অসাধু রেঞ্জ ও বিট কর্মকর্তার যোগসাজশে দখল হচ্ছে বনভূমি

নেত্রকোণায় পুলিশের এসআইকে কুপিয়ে হত্যা

Share via
Copy link