Thursday , 6 February 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

একুশে পদক পাচ্ছেন ১৪ বিশিষ্টজন ও জাতীয় নারী ফুটবল দল

প্রতিবেদক
Newsdesk
February 6, 2025 8:06 pm

নিজস্ব প্রতিবেদক :

বৃহস্পতিবার সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে একুশে পদকের জন্য মনোনীতদের নাম ঘোষণা করা হয়।  ভাষা আন্দোলন, শিল্পকলা, ভাষা ও সাহিত্যসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে দেশের ১৪ জন বিশিষ্ট নাগরিক ও জাতীয় নারী ফুটবল দলকে ‘একুশে পদক-২০২৫’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে একুশে পদকের জন্য মনোনীতদের নাম ঘোষণা করা হয়।

পদকের জন্য মনোনীতরা হলেন- শিল্পকলার চলচ্চিত্রে আজিজুর রহমান (মরণোত্তর), শিল্পকলার সংগীতে উস্তাদ নীরদ বরণ বড়ুয়া (মরণোত্তর) ও ফেরদৌস আরা, শিল্পকলার আলোকচিত্রে নাসির আলী মামুন, শিল্পকলার চিত্রকলায় রোকেয়া সুলতানা।

এছাড়া সাংবাদিকতায় মাহফুজ উল্লা (মরণোত্তর), সাংবাদিকতা ও মানবাধিকারে মাহমুদুর রহমান, সংস্কৃতি ও শিক্ষায় ড. শহীদুল আলম, শিক্ষায় ড. নিয়াজ জামান, বিজ্ঞান ও প্রযুক্তিতে মেহেদী হাসান খান, সমাজসেবায় মোহাম্মদ ইউসুফ চৌধুরী (মরণোত্তর), ভাষা ও সাহিত্যে হেলাল হাফিজ (মরণোত্তর), শহীদুল জহির (মো. শহীদুল হক) (মরণোত্তর), গবেষণায় মঈদুল হাসান একুশে পদক পাচ্ছেন।

এছাড়া বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে ক্রীড়া বিভাগে মনোনীত করা হয়েছে।

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সোহরাওয়ার্দী উদ্যানেই হবে বইমেলা: সংস্কৃতি উপদেষ্টা

রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের সঙ্গে কাজ করবে ইউএনএইচসিআর

এনবিআর এ চলছে ফ্যাসিস্টরাজ, এসিআর নিতে হবে পলাতক আসামির থেকে !

১০ হাজারেরও বেশি হয়রানিমূলক রাজনৈতিক মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত

ভারতের বিপক্ষে মাঠে নামার একদিন আগেই একাদশ ঘোষণা করল ইংল্যান্ড

মারামারি ও আর্থিক বিরোধের জেরে আসাদুল হত্যা, হোতাসহ গ্রেপ্তার ৪

ঢাবি ছাত্রশিবিরের ১৪ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি

শীঘ্রই মসজিদ ব্যবস্থাপনা নীতিমালার গেজেট : ধর্ম উপদেষ্টা

ভোটারদের ভয় দেখালে কঠোর শাস্তির ব্যবস্থা: ইসি রাশেদা