Tuesday , 24 June 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

সাবেক পিপি আমির হোসেনকে শেখ হাসিনার আইনজীবী নিয়োগ

প্রতিবেদক
Newsdesk
June 24, 2025 10:28 pm

নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশেষ জজ আদালত–৮ এর সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) আমির হোসেনকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় তিনি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের পক্ষে লড়বেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আইনজীবী নিয়োগ দিতে রাষ্ট্রকে আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ২৪টি মামলার মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের এই মামলাকেই মনে করা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। মামলার অপর দুই আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

তাদের বিরুদ্ধে জুলাই-আগস্ট আন্দোলন দমনে ছাত্র-জনতাকে হত্যায় উসকানি, মারণাস্ত্রের ব্যবহারসহ ৫টি অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। পরে শেখ হাসিনা ও আসাদুজ্জামানকে এক সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়। হাজির না হওয়ায়, তাদের পক্ষে রাষ্ট্রকে আইনজীবী নিয়োগের আদেশ দেয় ট্রাইব্যুনাল।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, ‘ট্রাইব্যুনাল পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছিলেন। পেপার পাবলিকেশন হয়েছে এবং সেটা নথিতে যুক্ত করা হয়েছে। পরবর্তী দিন চার্জ গঠনের দিন। আগামী ১ জুলাই দিন ধার্য করা হয়েছে। ইতিমধ্যে ট্রাইব্যুনাল অর্ডার দিয়েছেন, ডিফেন্স নিয়োগ করা হবে। এরপর চার্জ শুনানি হবে।’

সম্প্রতি আদালত অবমাননার একটি মামলায় শেখ হাসিনার পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী আমিনুল গনি টিটুকে নিয়োগ দেওয়া হয়। তার এ নিয়োগ নিয়ে ব্যাপক সমালোচনা হয়।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে ডি-লিট ডিগ্রি প্রদান

উল্টো রথ টানার মধ্য দিয়ে সম্পন্ন হলো রথযাত্রা উৎসব

রজনীকান্তের ‘কুলি’ ছাড়াল ৫০০ কোটির ক্লাব

কালোবাজারিরা রেল ধ্বংস করতে চায়: রেলমন্ত্রী

সংকটাপন্ন হচ্ছে পরিবেশ: কক্সবাজারের দক্ষিণ বনবিভাগের রাজারকুল রেঞ্জে চলছে পাহাড় কাটার মহোৎসব

পুলিশ হেফাজতে জনি হত্যা: এসআই জাহিদের যাবজ্জীবন বহাল

প্রধানমন্ত্রী পদে পুনরায় নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন ইসি’র প্রেসিডেন্টের

রাষ্ট্রের বিরুদ্ধে সাবেক আইজিপি বেনজিরের ষড়যন্ত্র, পুলিশের প্রতিবাদ

গণমাধ্যম বিশেষজ্ঞদের পরামর্শে গঠিত হবে মিডিয়া কমিশন: তথ্যমন্ত্রী

শুটিং-এ আহত শাহরুখ, চিকিৎসার জন্য গেলেন আমেরিকা