Sunday , 20 July 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

শুটিং-এ আহত শাহরুখ, চিকিৎসার জন্য গেলেন আমেরিকা

প্রতিবেদক
Newsdesk
July 20, 2025 9:48 pm

বিনোদন ডেস্ক :

মেয়ে সুহানা খানের সঙ্গে নিজের আসন্ন ছবি ‘কিং’-এর শুটিংয়ে ব্যস্ত ছিলেন বলিউডের বাদশাহ। গত বেশ কয়েক মাস ধরেই দফায় দফায় লন্ডনে শুটিং চলছে। এর মাঝেই খবর, গুরুতর আঘাত পেয়েছেন শাহরুখ খান। পেশিতে চোট পেয়েছেন অভিনেতা। পরিস্থিতি এমনই যে মাঝপথে বন্ধ করে দিতে হয়েছে শুটিং। চিকিৎসার জন্য তড়িঘড়ি আমেরিকা নিয়ে যাওয়া হচ্ছে শাহরুখকে।

সূত্রের খবর মুম্বাইয়ের গোল্ডেন টোবাকো স্টুডিয়োয় অভিনেতা একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করছিলেন। সেখানেই স্টান্ট করার সময় চোট পান। কিন্তু শরীরের কোথায়, কতটা আঘাত পেয়েছেন, তা প্রকাশ্যে আনা হয়নি। শাহরুখের সহযোগী দলের তরফ থেকেও এ বিষয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি এখনও। যদিও কানাঘুষো, আঘাত খুব গুরুতর নয়। গত কয়েক বছর ধরেই পেশির যন্ত্রণায় ভুগছেন অভিনেতা। মনে করা হচ্ছে সে কারণেই অ্যাকশন দৃশ্যে অভিনয় করার সময় বেকায়দায় চোট পেয়েছেন। কিন্তু আঘাত যাতে গুরুতর হয়ে না ওঠে, সে কারণে আমেরিকায় নিয়ে যাওয়া হচ্ছে। চিকিৎসা হবে সেখানেই।

অনেকেই বলছেন, আগামী এক মাস সময় নিতে পারেন শাহরুখ, সম্পূর্ণ সুস্থ হতে। তার পর পুরোদমে কাজ করতে পারবেন। ‘কিং’ ছবির পরবর্তী শুটিং তাই শুরু হবে সেপ্টেম্বর অথবা নভেম্বর মাস থেকে।

 

 

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ এ হামলা চালিয়েছে: আমির হামজা

১৫ দিনের রিমান্ডে সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক

উখিয়ায় ওয়াশরুম থেকে এএসআইয়ের মরদেহ উদ্ধার

আনোয়ার হোসেন মঞ্জু গ্রেফতার

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন করেছেন ভুটানের রাজা

সোনারগাঁওয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সাংবাদিক

সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলতেই হবে : প্রধান উপদেষ্টা

সিআইডি’র ভারপ্রাপ্ত অ্যাডিশনাল আইজির দায়িত্বে গাজী জসীম

নির্বাচন কমিশন কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না: সিইসি

সংসদ নির্বাচন: ৩০৫ জনের প্রার্থিতা প্রত্যাহার, লড়াইয়ে ১,৯৬৭ প্রার্থী