Thursday , 20 August 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. কুষ্টিয়া
  10. কৃষি ও প্রকৃতি
  11. ক্রীড়াঙ্গন
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. গাইবান্ধা
  15. গাজীপুর

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শুরু

প্রতিবেদক
Newsdesk
August 20, 2026 3:34 pm

নিজস্ব প্রতিবেদক : 

রাষ্ট্রপতি নির্বাচনে জাতীয় সংসদে ভোটগ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, ভারপ্রাপ্ত স্পিকার, প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতাসহ সংসদ সদস্যরা।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টায় রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠান শুরু হয়। প্রথমে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন রাষ্ট্রপতি পদে দুই প্রার্থী, তাদের প্রস্তাবক ও সমর্থকের নাম ঘোষণা করেন। এরপর সংসদ সদস্যরা কীভাবে ভোট দেবেন তার নিয়ম বলে দেন। তিনি ব্যালট পেপারে পূর্ণ নাম বাংলা অথবা ইংরেজিতে স্বাক্ষর করার কথা বলেন। ব্যালট বাক্সে কীভাবে ব্যালট পেপার রাখবেন তা বলে দেন।

সিইসির বক্তব্যের পর বেলা ২টা ১০ মিনিটে ভোটগ্রহণ শুরু হয়ে। সংসদ সদস্যরা নিজ নিজ আসনে বসে ভোট দেন। ব্যালট পেপার নিয়ে নির্বাচনী কর্মকর্তারা তাদের সামনে যান এবং ভোটদানে সহযোগিতা করেন।

প্রথমে ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। এরপর ভোট দেন ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্বে থাকা ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। ব্যালট পেপারে স্বাক্ষর শেষে তারা নিজ আসন থেকে উঠে এসে সংসদ লবিতে রাখা ব্যালট বাক্সে এগুলো জমা দেন।

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও ভারপ্রাপ্ত স্পিকার ভোট দেওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান তার স্বাক্ষর করা ব্যালট পেপার নিয়ে বাক্সের কাছে আসেন। এসময় তার পাশেই ছিলেন বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোট দেওয়ার পর তারা দুজনে হেঁটে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুল ইসলামের আসনের সামনে যান এবং তার সঙ্গে কুশল বিনিময় করেন।

এরপর বিরোধীদলীয় নেতা ও সংসদ সদস্যরা একে একে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

Share via
Copy link