Thursday , 13 March 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

এক অতিরিক্ত ডিআইজি ও দুই পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

প্রতিবেদক
Newsdesk
March 13, 2025 9:16 pm

নিজস্ব প্রতিবেদক :

হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ পুলিশের একজন অতিরিক্ত ডিআইজি ও দুজন পুলিশ সুপারকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে পৃথক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) সাবেক উপপুলিশ কমিশনার, ডিএমপি মো. শহিদুল্লাহর বিরুদ্ধে গত বছরের ১৪ সেপ্টেম্বর পল্টন থানায় করা মামলায় গ্রেপ্তার হন। এ ছাড়া তাঁর বিরুদ্ধে ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্যাদি আইনে মামলা হয়েছে। এসব মামলায় তাঁকে গত ৯ ফেব্রুয়ারি গ্রেপ্তার করা হয়েছে। এ কারণে ২০১৮ সালের সরকারি চাকরি আইনের ৩৯ ধারার (২) উপধারা অনুযায়ী তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এ ছাড়া বাগেরহাট জেলার সাবেক পুলিশ সুপার আবুল হাসনাত খানকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। তাঁর বিরুদ্ধে বাগেরহাট জেলা ফকিরহাট থানায় হত্যা মামলা রয়েছে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা রয়েছে। এসব মামলায় গত ৯ ফেব্রুয়ারি তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। ২০১৮ সালের সরকারি চাকরি আইনের ৩৯ ধারা (২) উপধারা অনুযায়ী তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

অপরদিকে কুমিল্লা জেলার সাবেক পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামানের বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় হত্যা মামলা রয়েছে। এ মামলায় গত ৯ ফেব্রুয়ারি তাঁকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হলে তাঁকে কারাগারে পাঠানো হয়। এ কারণে ২০১৮ সালের সরকারি চাকরি আইনের ৩৯ ধারার উপধারা (২) অনুযায়ী তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

২০১৮ সালের সরকারি চাকরি আইনের ৩৯ ধারার উপধারা (২)–এ বলা আছে, কোনো কর্মচারী দেনার দায়ে কারাগারে আটক থাকলে অথবা কোনো ফৌজদারি মামলায় গ্রেপ্তার হলে বা তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র গৃহীত হলে, সরকার বা নিয়োগকারী কর্তৃপক্ষ উক্তরূপ আটক, গ্রেপ্তার বা অভিযোগপত্র গ্রহণের দিন থেকে তাঁকে সাময়িক বরখাস্ত করতে পারবে।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

১৭ কারাগারে হামলা, এখনও পলাতক ৭০ জঙ্গি: কারা মহাপরিদর্শক

অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন করার লক্ষ্যে কাজ করছে ইসি

এমপি আনারের হত্যাকারীদের প্রায় চিহ্নিত করে ফেলেছি: স্বরাষ্ট্রমন্ত্রী

বুয়েটছাত্র আবরার হত্যা: কারাগার থেকে পালিয়েছেন ফাঁসির আসামি জেমি

শ্রমবাজারে সুনাম বজায় রাখতে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার

সাপের কামড়ে একমাত্র চিকিৎসা অ্যান্টিভেনোম

সিসি ক্যামেরার বন্ধ করে ব্যাংকের সিন্দুক কেটে টাকা চুরি

এসএসসি পরীক্ষার্থী বিপ্লব হাসান হত্যা, গ্রেফতার ১

আরসার কিলিং গ্রুপের কমান্ডারসহ ২ সহযোগী গ্রেপ্তার

বিএনপি বৃহৎ জোট গঠনের চিন্তা করছে: সালাহউদ্দিন আহমেদ