Wednesday , 22 July 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

এ বছরের শেষ বা আগামী বছরের শুরুতে স্থানীয় নির্বাচন: মির্জা ফখরুল

প্রতিবেদক
Newsdesk
July 22, 2026 8:15 pm

নিজস্ব প্রতিবেদক : 

চলতি বছরের শেষ দিকে অথবা আগামী বছরের শুরুতেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২২ জুলাই) বিকালে রাজধানীর কাকরাইলের আইডিইবি মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। Time& Calendars

তিনি বলেন, আগামীতে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচনে প্রভাব বিস্তারের কোনো সুযোগ থাকবে না। জনগণের ভালোবাসা ও ভোটের মাধ্যমেই জনপ্রতিনিধিদের নির্বাচিত হতে হবে।

মির্জা ফখরুল বলেন, রাষ্ট্রকে শক্তিশালী করতে হলে স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর ও শক্তিশালী করতে হবে। এ লক্ষ্যেই স্থানীয় সরকার ব্যবস্থার সংস্কারে সরকার কাজ করছে।

তিনি আরও জানান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের যেন সহজে বরখাস্ত করা না যায়, সে বিষয়ে প্রয়োজনীয় আইন প্রণয়নের বিষয়টি সরকার বিবেচনা করছে। এমন আইন করা হলে স্থানীয় জনপ্রতিনিধিরা আরও স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারবেন।

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত