শুক্রবার , ২৬ ডিসেম্বর ২০২৫ | ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ ইনকিলাব মঞ্চের

প্রতিবেদক
Newsdesk
ডিসেম্বর ২৬, ২০২৫ ৭:০৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে এসে অবস্থান নেয় নেতাকর্মীরা।

ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শাহবাগ মোড়ে যান চলাচল বন্ধ করে দিয়েছে। অবরোধ করে বিভিন্ন স্লোগান দেয় বিক্ষোভকারীরা।

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের ঘোষণা দেন, ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত শাহবাগ অবরোধ কর্মসূচি চলবে। প্রয়োজনে শাহবাগ চত্বরে রাত যাপনের কথাও জানান তিনি।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর পল্টনের বক্স কালভার্ট রোড এলাকায় নির্বাচনী প্রচার চালানোর সময় গুলিবিদ্ধ হন শরীফ ওসমান হাদি। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়, পরে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর সিঙ্গাপুর নেওয়া হলে ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শরীফ ওসমান হাদির।

 

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

চাঁদাবাজ ও মুজিবাদের পাহারাদার হিসেবে আবির্ভূত হয়েছে বিএনপি: নাহিদ

বিশ্বের যেকোন মাঠে ভারত ভয়ংকর দল : শর্মা

বিদেশে বাংলাদেশের সব মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ

ধর্ষণ মামলার তদন্ত ১৫ দিনে এবং বিচার ৯০ দিনের মধ্যে: আইন উপদেষ্টা

’৭১-এর পরাজিত অপশক্তির আস্ফলন মেনে নেওয়া হবে না : ওবায়দুল কাদের

সেরা করদাতার তালিকায় হাফ ডজন তারকা

নতুন মামলায় গ্রেফতার আনিসুল সালমান পলক, ৫ দিনের রিমান্ডে শাহে আলম

স্বতন্ত্র প্রসিকিউশন সার্ভিস ও সুপ্রিম কোর্ট সচিবালয়ের বিকল্প নেই: প্রধান বিচারপতি

রমজানে ঢাকায় আড়াইটা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশ

রাতে ঢাকাসহ ১৪ অঞ্চলে বজ্র-বৃষ্টির আভাস